একই স্থানে দুপক্ষের ইফতারি, দাউদকান্দিতে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি কলেজ মাঠে আজ বুধবার একই স্থানে একই সময় উপজেলা বিএনপি ও শ্রমিকলীগ ইফতার আয়োজনের ঘোষণা দেয়। এ কারণে উপজেলা প্রশাসন আজ দুপুর ১২টা থেকে কাল বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত ওই স্থানে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে।দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসের প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার প্রথমে উপজেলা বিএনপির সভাপতি শামসুল হক এবং পরে উপজেলা শ্রমিকলীগের সভাপতি রকিবউদ্দিন ইফতার আয়োজনের জন্য ওই স্থান বরাদ্দ চান। তাই সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন স্থান বরাদ্দ না দিয়ে ১৪৪ ধারা জারি করে।কুমিল্লার সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মো. আইয়ূব ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে মাইকিং ও পুলিশ মোতায়েন করা হয়েছে।