একক অ্যালবামের কাজ শুরু করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মুকিম ব্রাদার্স। মোস্তফা সরয়ার ফারুকীর গল্প অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাক নিপুন। এখানে অভিনয় করছেন এলিটা করিম। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো এর আগেও টিভি নাটকে কাজ করেছেন। হ্যাঁ, প্রথম কাজ করেছি কৌশিক শংকর দাশের পরিচালনায় একটি এক ঘণ্টার নাটকে। সেটা ছিল বছর চারেক আগে। তবে ওই নাটকে আমার উপস্থিতি ছিল একেবারেই অল্প সময়ের জন্য। সেদিক থেকে মুকিম ব্রাদার্স নাটকে অভিনয়টা কিন্তু উল্লেখযোগ্য। এ নাটকে আমার চরিত্রটি বড় এবং গুরুত্বপূর্ণ। নাটকটির পরিচালকের অনুরোধেই কাজটা করেছি। খুব মজার একটি চরিত্র। নাম দ্যুতি। যুক্তরাষ্ট্র থেকে এসেছি। তিন-চার দিনের সফরে এসে নানা কিছুর সঙ্গে জড়িয়ে পড়ি।নাটকটিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।শুটিং শুরুর আগে বেশ মানসিক চাপ অনুভব করেছিলাম। আমি তো গান করি। সে জায়গা থেকে নাটকটিতে অভিনয় করতে গিয়ে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে কাজ শুরুর পর মনেই হয়নি নাটকে আমি নতুন কেউ। কীভাবে যে শেষ হয়ে গেল—বুঝতেই পারিনি। পরিচালক থেকে শুরু করে সবাই ভালো সহযোগিতা করেছে। মুকিম ব্রাদার্স নাটকে হাসির অসংখ্য উপাদান আছে। আপনার রিটেক ব্যান্ডের খবর কী?আমাদের ব্যান্ডের বর্তমান লাইন-আপ একেবারেই নতুন। এখন আমরা নিয়মিত বিভিন্ন স্টেজ শো, কনসার্ট এবং টিভির সরাসরি অনুষ্ঠান করছি। শিগগিরই একটি মিশ্র অ্যালবাম বের হবে। ওটাতে রিটেকের গান থাকবে।একক অ্যালবামের কথা কিছু ভেবেছেন?নিজের একক অ্যালবামের কাজ শুরু করেছি। এখন গান বাছাইয়ের কাজ চলছে। এটা আমার প্রথম একক অ্যালবাম। তাই একটু চিন্তাভাবনা ও পরিকল্পনা করে এগুচ্ছি। আশা করছি নতুন বছরে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।ঈদে আপনাকে টিভির একটি সরাসরি গানের অনুষ্ঠানে দেখা গেছে।অনুষ্ঠানটি আরটিভিতে দেখানো হয়েছিল। ওখানে আমার সঙ্গে আরও ছিলেন কণা। উপস্থাপনা করেছিলেন আনিসুর রহমান মিলন। এই দিকটা খুব মজার ছিল। দেখা গেছে, আমাদের পাশাপাশি ওনার জন্যও অনেক শুভাকাঙ্ক্ষী ওই অনুষ্ঠানে ফোন করেছেন। তাঁরা গান নিয়ে মন্তব্য করেছেন। এটা ছিল আমাদের জন্য মজার অভিজ্ঞতা।