একচেটিয়া ব্যবসা ঠেকাতে ছয় প্রতিষ্ঠানকে আইটিসি লাইসেন্স
একচেটিয়া ব্যবসা ঠেকাতে ছয়টি প্রতিষ্ঠানকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রেরিয়াল কেবল) লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এ কথা জানিয়েছেন।আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তড়িেকৗশল বিভাগীয় কমিটি আয়োজিত ‘থার্ড জেনারেশন (থ্রিজি) মোবাইল কমিউনিকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান।রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘টেলিযোগাযোগ খাতের সব ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে মন্ত্রণালয়ের বক্তব্যই চূড়ান্ত। মন্ত্রণালয় যখন ঠিক করেছে, টেলিটককে সবার আগে থ্রিজি লাইসেন্স দেওয়া হবে, তখন তা অবশ্যই দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘টেলিটকের আগের কর্তৃপক্ষের অনেক ভুলে টেলিটক পিছিয়ে গেছে। এখন ঢেলে সাজানো হচ্ছে। একমাত্র দেশীয় এই মুঠোফোন কোম্পানিকে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে কিছু ভিন্ন সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে।’কোম্পানিতে পরিবর্তিত বিটিসিএলে (বাংলাদেশ টেলিকমিউনিকেশনসে কোম্পানি লিমিটেড) কারও চাকরি যাবে না বলে অঙ্গীকার করে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘বিটিসিএলের কোনো কর্মকর্তা-কর্মচারীর চাকরি যাবে না। বরং সরকার সেখানে আরও নতুন প্রকৌশলী নিয়োগের চিন্তা করছে।’টেলিটকের পাশাপাশি অন্যান্য মুঠোফোন অপারেটরদের দ্রুত থ্রিজি লাইসেন্স উন্মুক্ত করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান অন্য বক্তারা।আইইবি তড়িেকৗশল বিভাগীয় কমিটির চেয়ারম্যান এস এম খাবীরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেনসহ বিটিসিএল ও টেলিটকের শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।রাজিউদ্দিন আহমেদ বলেন, পাকিস্তানে ১৪টি ও ভারতে ২৪টি আইটিসি লাইসেন্স দেওয়া হয়েছে। সে তুলনায় বাংলাদেশে ছয়টি লাইসেন্স দেওয়া নিয়ে কোনো একটি মহল জনগণকে ভুল তথ্য সরবরাহ করছে।