একজন করে ক্রিকেটার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ২০১০ সালে বাংলাদেশের ক্রিকেটের কাছে কী প্রত্যাশা আপনার?আ হ ম মোস্তফা কামাল: আমি তো একটা জিনিসই চাই—আমাদের দল আরও ভালো করুক। উত্তরোত্তর ভালো করুক। অনেক বেশি ভালো করুক। আর আমার বোর্ড পরিচালকদের প্রত্যেকের কাছে চাইব একজন করে নতুন ক্রিকেটার। আপনারা দেশকে একজন করে ভালো ক্রিকেটার উপহার দিন। ২৫ জন কর্মকর্তা ২৫ জন তরুণ প্রতিভাবান ক্রিকেটার তুলে আনুন, যার যার এলাকা থেকে। তাদের সাহায্য করুন। আমি নিজেও তা করব। এটা তো আপনাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতিরও বছর...মোস্তফা কামাল: বিশ্বকাপ আয়োজন আমরা এককভাবে করব না। আমাদের সঙ্গে ভারত আছে, শ্রীলঙ্কা আছে। সবাইকে নিয়ে সিওসি গঠন করা হয়েছে। যৌথভাবেই আমরা প্রস্তুত হচ্ছি। এখন পর্যন্ত বাংলাদেশের প্রস্তুতিতে কি আপনি সন্তুষ্ট?মোস্তফা কামাল: ঠিকই আছে। আমাদের মাঠ প্রস্তুত আছে। এখন শুধু গ্যালারিতে আসনসংখ্যা বাড়বে, মিডিয়া বক্স সংস্কার হবে, সুযোগ-সুবিধা বাড়বে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণেই আছে। গত বছর ঘরোয়া ক্রিকেট খুব জমজমাট হলো। নতুন বছরে কি নতুন কিছু দেখবে বাংলাদেশের ক্রিকেট?মোস্তফা কামাল: অনেক ম্যাচ হবে। আগের চেয়ে দ্বিগুণ বাড়বে ম্যাচ। অনেক নতুনত্ব দেখবেন। জাতীয় লিগও আমরা দুই ভাগে করব। এই লিগই শুরু হবে সবার আগে। ক্রিকেটাররা সারা বছর খেলবে। আমাদের কার্যক্রমও অনেক বাড়বে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করা আপনার অন্যতম প্রতিশ্রুতি। নতুন বছরে কি তা আলোর মুখ দেখবে?মোস্তফা কামাল: আগামী মার্চের মধ্যে এটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে বলে আশা রাখি। সাংগঠনিক ভিত মজবুত করে ঢাকার বাইরে শক্ত ক্রিকেট অবকাঠামো গড়ে তোলা বিসিবির লক্ষ্য।আ হ ম মোস্তফা কামাল: সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড