একজন চিকিৎসকও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজিবনগর উপজেলা আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা, পুরুষ ও শিশু ওয়ার্ড আছে; কিন্তু চালু হয়নি। অপারেশন কক্ষ আছে তা তালাবদ্ধ। সরকারি ওষুধ আছে, তা বহির্বিভাগে যাওয়া রোগীদের ভাগ্যে জোটে না। হাতে একটি চিকিৎসাপত্র ছাড়া এখানে স্বাস্থ্যসেবা বলতে আর কিছুই নেই। ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হয় ২০০৪ সালে। চালু হয় এর তিন বছর পর ২০০৭ সালে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় হাসপাতালটি এখনো পুরোদমে রোগীদের সেবা দিতে পারছে না।গত ২৩ আগস্ট সরেজমিনে দেখা যায়, অনেক রোগী চিকিৎসাপত্র হাতে নিয়ে চলে যাচ্ছেন। শুধু চিকিৎসাপত্র নিয়ে বাইরে যাওয়ার কারণ জানতে চাইলে রোগী আজিরুন নেছা বলেন, ‘এত দিন চিকিৎসাপত্রও দেওয়া হতো না। কিছুদিন হলো রোগী ভর্তি, বহির্বিভাগে রোগী দেখা ও চিকিৎসাপত্র দেওয়া শুরু হয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, ফার্মাসিস্ট পদের লোক না থাকায় হাসপাতালে ওষুধ থাকলেও তা রোগীদের দেওয়া সম্ভব হয় না। তিন তলা হাসপাতাল ভবনে বেশ কিছু কক্ষ আছে। এর অধিকাংশই তালাবদ্ধ। পুরুষ, মহিলা, শিশু ওয়ার্ডসহ সব অপারেশন বিভাগ বন্ধ। বহির্বিভাগে কয়েকটি কক্ষ খোলা। সেখানে সবাই খোশগল্পে ব্যস্ত। এ সময় একজন কর্মচারী জানান, রোগী নেই। তাই সবাই বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গল্প করে সময় কাটান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সটি তিন বছর আগে চালু হয়। এখানে পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড আছে; কিন্তু চিকিৎসক ও জনবল না থাকায় তা চালু করা যাচ্ছে না। ওয়ার্ডের আসবাবপত্র পড়ে থেকে নষ্ট হচ্ছে। নয়জন চিকিৎসকের স্থলে একজন চিকিৎসকও নেই। এই হাসপাতালে তিনিই একমাত্র চিকিৎসক ও কর্মকর্তা। কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ১৩টি নার্সের সব পদই শূন্য। চিকিৎসক ও নার্সদের থাকার জন্য বহুতল নতুন ভবনগুলোও অব্যবহূত অবস্থায় পড়ে আছে। দুজন এমএলএসএস ও চারজন ওয়ার্ড বয়ের পদও শূন্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেই। এ হাসপাতালের ৪৭টি পদের ৩৫টি পদই শূন্য। হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ছ্যাকার, অটোক্লেভসহ অনেক আধুনিক যন্ত্রপাতি আছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবলের অভাবে মূল্যবান এসব যন্ত্রপাতি পড়ে আছে। চালক ও জ্বালানি বরাদ্দ না থাকায় অ্যাম্বুলেন্সটিও চলে না। অপারেশন কক্ষের জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে, যা আজও বসানোই হয়নি। আর এ সম্পর্কে মেহেরপুর সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, ‘খুব দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পুরোপুরি চালু হবে। জনবল নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে। শিগগিরই তাদের নিয়োগ দেওয়া হবে। তা ছাড়া কয়েকজন চিকিৎসক কাজে যোগ দেবেন। বিভিন্ন ওয়ার্ড ও অপারেশন কক্ষের কাজ শিগগিরই চালু করা সম্ভব হবে।’মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘চালু হওয়ার তিন বছর পরও চিকিৎসক ও জনবল সমস্যার কারণে হাসপাতালটি পুরোপুরি চালু না হওয়ায় গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে।