একজোট হচ্ছেন ইমরান-মোশাররফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। ক্রিকেটার থেকে পাক্কা রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান এবারের উত্তেজনার কারণ। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ দেশটির সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফের সঙ্গে জোট করতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই মোশাররফের দল অল পাকিস্তান মুসলিম লিগের সঙ্গে ইমরানের দলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার তেহরিক-ই-ইনসাফের নতুন ভাইস প্রেসিডেন্ট শাহ মাহমুদ কুরেশি এ কথা জানান।পিটিআইয়ের খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নানা সংকট ও উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে মেমোগেট কেলেঙ্কারি নিয়ে দেশটির শক্তিশালী সেনাবাহিনী ও সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর ফলে পাকিস্তানে নির্বাচনের সময় ঘনিয়ে আসতে পারে। সেই সঙ্গে নতুন নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের সম্ভাবনাও দেখা দিয়েছে। আর ঠিক এমন সময়েই ইমরানের দলের সঙ্গে মোশাররফের দলের জোট গঠনের সিদ্ধান্তের ঘোষণা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আরও উত্তেজনা নিয়ে এসেছে।২০০৯ সাল থেকে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া মোশাররফ এ মাসের শেষে পাকিস্তানে ফিরতে পারেন। চলতি মাসের ৮ তারিখে করাচিতে মোশাররফ টেলিফোনের মাধ্যমে একটি জনসভায় বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে। সে সময়েই দেশে ফেরার দিনক্ষণ ঠিক করবেন তিনি।গতকাল মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরিক-ই-ইনসাফের নেতা কুরেশি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নেতারা তেহরিক-ই-ইনসাফে যোগ দিচ্ছেন। তিনি বলেন, এই দলটি গতানুগতিক কোনো দল নয়। এটি বিরাজমান অবস্থার পরিবর্তনে বিশ্বাসী।কুরেশি আরও বলেন, প্রধান বিরোধী দল পিএমএলের (নওয়াজ) সব আইনপ্রণেতা পার্লামেন্ট থেকে পদত্যাগ করলে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন সরকার কোনো উপায় না দেখে গদি ছেড়ে দেবে এবং শিগগিরই নির্বাচন দিতে বাধ্য হবে।সম্প্রতি পিপিপি ত্যাগ করে ইমরানের দলে যোগ দেওয়া কুরেশি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য তেহরিক-ই-ইনসাফের কোনো তাড়া নেই