একটা জায়গায় তো আমিই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম বলটি করেছিলেন হাসিবুল হোসেন (শান্ত)। ১৯৯৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেই বলটির স্মৃতিচারণা করছেন এই পেসারবাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপের প্রথম বলটা আমি করেছি...ভাবলেই অন্য রকম লাগে। অথচ বিশ্বাস করুন, সেদিন প্রথম বলটা করার সময় একদমই মনে হয়নি বিশেষ কিছু করছি। আমি ফাস্ট বোলার, নতুন বলে বল করি—বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাই করব স্বাভাবিক। হয়তো সে কারণেই বাড়তি কোনো রোমাঞ্চ অনুভব করিনি সেদিন।তবে এখন ভাবলে মনে হয়, এটাও একটা কীর্তি। মানুষকে বলতে ভালো লাগে। প্রথম বলটা কাকে করেছি, বলটা কী রকম হয়েছিল, এখন আর মনে নেই। তবে মনে আছে, বলটা করার আগে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না আমার। জায়গামতো বল ফেলতে হবে, এটাই শুধু জানতাম। প্রথম বল বলে আমি নার্ভাসও ছিলাম না। বরং আত্মবিশ্বাসী ছিলাম বলটা ভালো হবে। আজ ১০-১১ বছর পরও আমি সেই বলটার জন্য গর্ববোধ করি। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে একটা জায়গায় তো আমিই প্রথম!