একটা দৃশ্য করতে ছয় ঘণ্টা লেগেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক চাঁদ ফুল অমাবস্যা। নাটকটি লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন বাঁধন। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো অনেক দিন কোনো কাজ করছেন না। তাহলে ‘চাঁদ ফুল অমাবস্যা’ নাটকটি কবে করলেন?ঠিকই বলেছেন। আমি মা হতে চলেছি। ডাক্তার সময় দিয়েছেন আগামী অক্টোবর মাসে। এ জন্য অনেক দিন কোনো নাটকে কাজ করতে পারছি না। তবে চাঁদ ফুল অমাবস্যা নাটকের কাজ করেছিলাম গত বছরের গোড়ার দিকে। নাট্যকার ও পরিচালকের সঙ্গে এটাই ছিল আমার প্রথম কাজ। আর তাই অভিজ্ঞতাটাও ছিল অন্য রকম। চিত্রনাট্যটা খুব সুন্দর, ঝরঝরে।আপনি কতটুকু কাজ করেছিলেন?তা প্রায় ৩০ পর্ব তো হবেই। শুনছি, শিগগিরই পরবর্তী অংশের শুটিং শুরু হবে। আমি আরও অনেক দিন কাজ করতে পারব না। নাট্যকার ও পরিচালক এখন আমার চরিত্রটির জন্য সোহানা সাবাকে চূড়ান্ত করেছেন। কয়েক দিন আগে সাবা ফোন করে চরিত্রটি নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন। কাজটার জন্য খুব আফসোস লাগছে।নাটকটিতে কাজ করার কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে?হ্যাঁ, সংলাপের ব্যাপারে ফারিয়া হোসেন খুব খুঁতখুঁতে। যা লেখা আছে, সেটাই বলতে হবে। মুখস্থ বললে চলবে না। চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে যাওয়ার জন্য শুটিংয়ের আগে তাঁর সঙ্গে অনেকবার মহড়া করতে হয়েছে। একদিন তো একটা দৃশ্যের কাজ শেষ করতে আমাদের ছয় ঘণ্টা সময় লেগেছিল। সংলাপটাও বড় ছিল। ফারিয়া হোসেন আর আরিফ খান ধরে ধরে পুরো কাজটা করিয়েছেন।আপনার ডাক্তারি পেশার খবর কী?আমার সব ভাবনা এখন বাচ্চাকে ঘিরে। শুধুই ওর জন্য অপেক্ষা করছি। আর কোনো কাজ করছি না। এই সময়টাতে অন্য কোনো চাপ নিতে চাচ্ছি না। মানসিকভাবে নিজেকে স্থির রাখার চেষ্টা করছি। পরিবারের সবাই আমাকে খুব সহযোগিতা করছেন।