একটা মজার নাটকে কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক লেডিস ফার্স্ট। নাটকটি লিখেছেন ফজলুল হক এবং পরিচালনা করেছেন এস এ হক অলীক। এতে অভিনয় করছেন নোভা। কথা হলো তাঁর সঙ্গে।‘লেডিস ফার্স্ট’ নাটকটি নিয়ে কিছু বলুন।অনেক দিন পর একটা মজার নাটকে কাজ করছি। একই বিল্ডিংয়ের পাঁচটি পরিবার। এসব পরিবারের স্ত্রীদের নিয়ে গল্প। প্রতি সপ্তাহে এ বাড়িতে ভাবিদের মিটিং হয়। কীভাবে স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে বিভিন্ন দাবি আদায় করতে হবে, তা নিয়েই বেশি আলোচনা হয়। আমরা নানা ধরনের কর্মসূচি দিই। আমাদের স্লোগান হলো—‘সিঙ্গেল ফ্যামিলি জিন্দাবাদ’। আমি একটি ফ্ল্যাটের বউ। ভাবিদের এ আন্দোলনে এখন আমি নেতৃত্ব দিচ্ছি। নাটকটিতে কাজ করতে কেমন লাগছে?খুবই মজা হয়। যা আমরা না, এখানে সে রকম চরিত্রেই কাজ করছি। তাই শুটিংয়ের সময় এসব নিয়ে হাসাহাসি হয়। অনেক সময় তো হাসির জন্য কাজই কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। এখন স্বামীদের কাছ থেকে বিয়ের দেনমোহর আদায়ের জন্য আন্দোলন হচ্ছে। সব ভাবি মিলে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করছি। কত পর্ব পর্যন্ত শুটিং করেছেন?কাজটা কিন্তু খুব দ্রুত হয়েছে। সব মিলিয়ে ২৬ পর্ব পর্যন্ত কাজ করেছি। দেশ টিভির ‘স্বপ্নভূখ’ নাটকের কী খবর?নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এখানে অপূর্বর সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়। একসময় আমার বোনের সঙ্গে অপূর্বর যোগাযোগ ছিল। অপূর্ব তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। আমি এখন সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি। এখন আর কোনো ধারাবাহিক প্রচারিত হচ্ছে?কিছুদিন আগে শেষ হলো লীলাবতী ধারাবাহিক। এটি আমার অভিনয়জীবনের একটি উল্লেখযোগ্য সংযোজন। এখানে অভিনয়ের জন্য অনেক প্রশংসা পেয়েছি। এ ছাড়া চ্যানেল আইয়ে দেখানো হচ্ছে স্বপ্নবাজার। এটি পরিচালনা করতেন সালাহ্উদ্দিন লাভলু। এখন করছেন রায়হান খান। এখানে অভিনয় করছি।উপস্থাপনা করতে কেমন লাগছে?এ কাজটা দারুণ উপভোগ করছি। এনটিভিতে রূপ মাধুরী অনুষ্ঠানের ৫২ পর্ব পর্যন্ত উপস্থাপনা করেছি। শুনেছি, অনুষ্ঠানটির পর্বসংখ্যা বাড়ানো হচ্ছে। এখানে রূপবিষয়ক নানা কিছু নিয়ে বিশেষজ্ঞ এবং বিভিন্ন তারকার সঙ্গে আলোচনা করা হয়।