একটি দৃশ্যের জন্য ২২টি ফুল খেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ঢাকা টু লন্ডন। এটি লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন কমল চৌধুরী। এখানে অভিনয় করেছেন মুকিত। কথা হলো তাঁর সঙ্গে।সিডি দোকানের ব্যবসা করতে কেমন লাগছে?ঢাকা টু লন্ডন নাটকে আবীর সিডির দোকানের ব্যবসার সঙ্গে জড়িত। আমাকে এই ব্যবসার ব্যাপারে বেশি উৎসাহিত করেছেন আনিসুল হক। তাঁর জন্যই আমি এখানে অভিনয় করছি। সিডি ব্যবসার মজার দিকটা হলো, এলাকার সুন্দরীদের সঙ্গে নানা উপায়ে কথা বলার সুযোগ পাওয়া যায়। এভাবেই তানজিকার সঙ্গে পরিচয় হয়। বুঝতেই পারছেন, নাটকে সিডির ব্যবসা ভালোই লাগছে।‘ঢাকা টু লন্ডন’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকটির শুটিংয়ের জন্য ১৩ দিন লন্ডনে থাকতে হয়েছে। লন্ডনের কুইন্স হাউস, টেমস নদীর পাড়, লন্ডন আই, পিকাডেলি সার্কাস, অক্সফোর্ড স্ট্রিটসহ বিভিন্ন জায়গায় শুটিং করেছি। শুটিং দেখতে অনেক প্রবাসী বাঙালি ও পাকিস্তানি জড়ো হয়েছিল। আমাদের পাশেই শুটিং করছিলেন বলিউডের বিবেক ওবেরয়। আমাদের শুটিংয়ে মানুষজনের ভিড় দেখে কারণটা জানতে চাইলেন। তখন নাটকের শুটিংয়ের কথা শুনে তিনি অবাক হন।সম্প্রতি আপনার অভিনীত একটি বিজ্ঞাপনচিত্র বেশ জনপ্রিয় হয়েছে।এটা আমার জন্য একটা ইতিবাচক ঘটনা। বিজ্ঞাপনটির কাজ করতে গিয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল। পুরান ঢাকার যেখানে শুটিং করছিলাম, বাড়িটির এক কোনায় ছিল মৌচাক। আমি যখন ভালোবাসার মানুষকে ফুল দেওয়ার পর সহযোগীকে ফ্রেঞ্চ ফ্রাই আনতে বলি, তখন হঠাৎ মৌচাকে গুতো লেগে যায়। অসংখ্য মৌমাছি এসে আমাকে ঘিরে ধরে। মৌমাছির কামরের যে কী যন্ত্রণা—তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আর এখানে একটি দৃশ্যের জন্য আমাকে ২২টি ফুল খেতে হয়েছে। অভিনয়ের ব্যাপারে আগ্রহী হলেন কেন?এটা হঠাৎ করেই হয়েছে। একসময় চট্টগ্রামে গানের সঙ্গে যুক্ত ছিলাম। তারপর ঢাকায় এসে যোগ দিই বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডে। এখানে আমি ব্র্যান্ড পরিচালক হিসেবে কাজ করছি। একদিন ফোনের মাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকী আমাকে নাটকের বিষয়ে কথা বললেন। তারপর হঠাৎ করেই শরাফ আহমেদকে সঙ্গে নিয়ে অফিসে এসে হাজির হন ফারুকী। এটা প্রায় আড়াই বছর আগের ঘটনা। এভাবেই আমার নাটকে অভিনয় শুরু।