একটি পৃথিবী একটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি একটি পৃৃথিবী একটি মানুষ। এটি রচনা ও পরিচালনা করেছেন রতন পাল। এতে অভিনয় করেছেন সারা যাকের, ইরেশ যাকের, শ্রিয়া সর্বজয়া, শাহাদার‌্যা হোসেন, মিরানা জামান, রুনা খান প্রমুখ। নুসরাত জাহান প্রবীণ লেখিকা। শিশুসাহিত্যিক হিসেবে তাঁর কয়েকটি বই প্রকাশিত হলেও সাহিত্যিক হিসেবে তাঁর খুব বেশি পরিচিতি নেই। তাঁর দুই সন্তান—নির্বাণ ও নিবেদিতা। একসময় স্বামী-সংসার-সন্তান নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন তিনি। নুসরাত আবিষ্কার করলেন, তিনি এখন খুব একা। ভাবছেন, এবার বুঝি তাঁর ছুটি। কিন্তু একাকিত্বের বোঝা এমনভাবে তাঁর কাঁধে চেপে বসতে শুরু করে, মনে হলো, এই ছুটিটা না হলেই বুঝি ভালো হতো।