একটি প্রতিবাদ
‘অবহেলায় ঝরে গেল আরও একটি প্রাণ’ শিরোনামে ১০ মার্চনারীমঞ্চে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেমিরপুর আধুনিক হাসপাতালকর্তৃপক্ষ।ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে তাঁরা জানিয়েছেন প্রতিবেদনে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁরা বলেছেন, ‘একটি অ্যাম্বুলেন্স গত ৪/৩/১০ ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকার দিকে মিরপুর আধুনিক হাসপাতালের মেইন গেইটে রোগীকে রেখে দ্রুত হাসপাতাল এলাকা ত্যাগ করে। কর্তব্যরত ডাক্তারগণ সঙ্গে সঙ্গে রোগীকে পর্যবেক্ষণ করে সিভিয়ার ব্রেইন হেমারেজে মৃত শনাক্ত করেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ প্রদান করেন।’... প্রতিবেদকের বক্তব্য— মাহিনুর আক্তারের নিহত হওয়ার পরদিন ৫ মার্চসকালে সড়ক দুর্ঘটনাস্থল, তাঁর বাড়ি ওতাঁর শ্বশুরবাড়ি—তিন জায়গায় গিয়েস্থানীয়লোকজন, ঘটনার প্রত্যক্ষদর্শী, যিনি মাহিনুরকে হাসপতালে নিয়ে গিয়েছিলেনও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেই প্রতিবেদনে তথ্যদেওয়া হয়।