একটি বাড়ির জন্য সংসদ বর্জনের হুমকি অশোভন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাড়ি রক্ষার জন্য বিরোধী দলের সংসদ বর্জনের হুমকি অশোভন বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি বলেন, বিরোধী দল তাদের যেকোনো দাবি-দাওয়া নিয়ে সংসদে এসে কথা বলতে পারে। তারা সংসদে না এলে নিজ আসনের ভোটারদের অধিকার ক্ষুন্ন করা হয়।আজ সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন গুপ্ত এ কথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘যখন বিরোধী দলে ছিলাম, তখন আমরাও কোনো খুঁত বের করেই বলেছি, সংসদে যাব না। কিন্তু এভাবে সংসদ বর্জন করে বিরোধী দল সবচেয়ে বড় ক্ষতি করে। জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে কাজ করে। সংসদে যাওয়া নিয়ে যে ইস্যু সৃষ্টির সংস্কৃতি আমরা গড়ে তুলছি, তা থেকে জাতিকে মুক্তি দিতে হবে।’ তিনি বলেন, সংসদ বর্জনের এ ধারা থেকে বের হতে না পারলে সংসদীয় গণতন্ত্রকে এগিয়ে নেওয়া যাবে না। সংসদে এসে কথা বলতে না দিলে, বিরোধী দল ওয়াকআউট করে প্রতিদিন সংবাদ সম্মেলন করে জাতিকে তা জানাতে পারে। কিন্তু সংসদে না এসে বিরোধী দল কাদের স্বার্থ রক্ষা করছে, তা সবাইকে ভেবে দেখা দরকার।