একটি মহল চামড়াশিল্প ধ্বংস করতে চেয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, একটি কুচক্রী মহল অ্যানথ্রাক্স সম্পর্কে অপপ্রচার চালিয়ে দেশীয় চামড়াশিল্প ও প্রাণিসম্পদ ধ্বংসের অপচষ্টো চালিয়েছিল। কিন্তু সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে তা সফল হয়নি।হাজারীবাগ ট্যানারি মোড়ে আজ শুক্রবার বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এবং চামড়াশিল্পের সঙ্গে সংশি্লষ্ট ১৩টি সংগঠনের সমন্বিত উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।'পশুরোগ তড়কা (অ্যানথ্রাক্স) আতঙ্ক নয়' শীর্ষক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, সরকার চামড়াশিল্পের স্বার্থরক্ষায় সব ধরনের সহায়তা দেবে। তিনি বলেন, নতুন জাতীয় শিল্পনীতিতে চামড়াশিল্পকে অগ্রাধিকার শিল্প খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ খাতের কোনো ক্ষতি যেন না হয়, সে জন্য সব ধরনের সহায়তামূলক ব্যবস্থা সরকার নেবে।দিলীপ বড়ুয়া বলেন, অচিরেই হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তর করা হবে। এ জন্য ট্যানারি-মালিকদের সহায়তা কামনা করেন তিনি। বিএফএলএলএফইএর সভাপতি আবদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, সাংসদ শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।