একটি রিক্রুটিং ও ২২ ট্রাভেল এজেন্সির সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসদাচরণের দায়ে মেসার্স ট্রাভেল ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির সনদ বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এই রিক্রুটিং এজেন্সিটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন তিন ব্যক্তি। কিন্তু তাঁদের পাওনা ১১ লাখ ৪০ হাজার টাকা ফেরত না দেওয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যথাসময়ে সনদপত্র নবায়ন না করায় ২২টি ট্রাভেল এজেন্সির সনদ বাতিল করা হয়েছে। এসব ট্রাভেল এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা সত্ত্বেও নোটিশের জবাব না দেওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তাদের সনদপত্র বাতিল করে।আজ মঙ্গলবার সরকারের তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।সনদ বাতিল হওয়া ট্রাভেল এজেন্সিগুলো হলো: মেসার্স অ্যারো স্পিড ইন্টারন্যাশনাল লিমিটেডে, মেসার্স আল-নাঈম ট্রাভেলস, মেসার্স আমানাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স আহাদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স এয়ার ব্যান আটলান্টিক এভিয়েশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মেসার্স আশিয়ানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মেসার্স এ বি এস ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স এয়ার লিং করপোরেশন লিমিটেড, মেসার্স এয়ার ভিউ ট্রাভেলস, মেসার্স আটলান্টা ট্রাভেলস লিমিটেড, মেসার্স অন্তরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স আনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মেসার্স এয়ার কনফিডেন্স লিমিটেড, মেসার্স এমেক্স ট্রাভেল, মেসার্স আলফা এভিয়েশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, মেসার্স এয়ার লাইন ট্রাভেলস, মেসার্স আলিফ ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স এয়ার ডিসকভারি ইন্টারন্যাশনাল, মেসার্স আল আরাফাত এয়ার ইন্টারন্যাশনাল, মেসার্স আলিফা ট্রাভেল এজেন্সি, মেসার্স আরাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এবং মেসার্স এ এইচ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনাল।