প্রতিরোধের মার্চ প্রবিদেশি পত্রিকায় ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চে ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন
একটি সেন্সর করা সংবাদ
[২৭ মার্চ পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ ৩৫ জন বিদেশি সংবাদদাতাকে পূর্ব পাকিস্তান থেকে বহিষ্কার করে। সাংবাদিকদের তোলা ছবি এবং তাঁদের নোটবইও বাজেয়াপ্ত করা হয়। পূর্ব পাকিস্তান থেকে নির্ভরযোগ্য সংবাদ পাওয়া বিদেশি গণমাধ্যমগুলোর জন্য অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘ সময় পর ছয়জন বিদেশি সংবাদদাতাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে তাঁদের পূর্ব পাকিস্তানে ঢোকার অনুমতি দেওয়া হয়। তাঁদের একজন ম্যালকম ডব্লিউ ব্রাউন। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন-এর ৮ ও ৯ মে, ১৯৭১ সংখ্যায় প্রকাশিত সংবাদের শুরুতে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে পাওয়া সেন্সর করা সংবাদ নিবন্ধ] ঢাকা, পূর্ব পাকিস্তান, ৭ মে: পূর্ব পাকিস্তানের সামরিক গভর্নর জেনারেল টিক্কা খান আজ বলেছেন, ২৫ মার্চ রাতে সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেয়। তাতে ঢাকায় ১৫০ জন নিহত হয়েছে।একটি সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে টিক্কা খান বলেন, প্রায় ১০ হাজার পর্যন্ত নিহত হওয়ার হিসাবে বেপরোয়া অতিরঞ্জন রয়েছে। এই সংবাদদাতাসহ যে ছয়জনের সঙ্গে জেনারেল খান দেখা করেছেন তাঁরা হচ্ছেন অ্যাসোসিয়েট প্রেস, রয়টার্স, টাইম, দ্য ফিনানশিয়াল টাইমস অব লন্ডন এবং চায়নিজ কমিউনিস্ট প্রেস এজেন্সি জিনহুয়ার সংবাদদাতা।গাঙ্গেয় বদ্বীপে নদ-নদীর জাল ঢাকা শহর পর্যন্ত বিস্তৃত মনে হলো। যদিও প্রায় সব দোকানপাটই বন্ধ, কিন্তু রাস্তায় যানবাহনের সংখ্যা ভালোই ছিল। ধারণা করা হচ্ছে, লড়াই যখন শুরু হয়, তখন শহরের অর্ধেক মানুষ গ্রামাঞ্চলে ও বনজঙ্গলের দিকে পালিয়ে গেছে। এমনকি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল (শেরাটন) স্বাভাবিকের ২০ ভাগ কর্মচারী দিয়ে চালানো হচ্ছে।কিছুসংখ্যক বাঙালি বাসিন্দা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, এখানকার ‘হত্যাযজ্ঞের’ খবর বহির্বিশ্বকে জানানো হয়নি। পরিচয় যার লৌহমানবজেনারেল টিক্কা খান একজন কঠোর সেনা কমান্ডার হিসেবে পরিচিত। ২৫ মার্চ রাতে ঢাকা ও অন্যান্য স্থানে নির্বিচারে গণহত্যার আদেশ তিনিই দিয়েছেন বলে বিরোধীদের অভিযোগ।টিক্কা খান বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমরা ছাত্র কিংবা কোনো একক দলকে আক্রমণ করিনি। যখন আমাদের ওপর গুলি চালানো হয়েছে, আমরা পাল্টা গুলি চালিয়েছি।’জেনারেল টিক্কা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় তো বন্ধ ছিল। সেখানে যারা ছিল তাদের থাকার কোনো কারণ ছিল না। যারা ভেতরে ছিল, তাদের বেরিয়ে আসতে বলেছি, তখন তারা গুলি চালায়। আমাদের তখন পাল্টা গুলি চালাতে হয়েছে।‘আমি সব সময়ই বিশ্বাস করেছি, তাত্ক্ষণিকভাবে শক্ত ব্যবস্থা নিলে পরের ক্ষয়ক্ষতি, যা সাধারণত ঘটে থাকে, এড়ানো সম্ভব হয়’—দাবি টিক্কা খানের। সামরিক গভর্নর দাবি করেন, পূর্ব পাকিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এখন হাওয়ায় মিলিয়ে গেছে। তিনি এখন ঢাকায় সান্ধ্য আইন তুলে নেওয়ার কথা ভাবছেন।তবে টিক্কা খান স্বীকার করেন, বঙ্গোপসাগরের উপকূলবর্তী চট্টগ্রাম বন্দর থেকে ভেতরের দিকে আসা গুরুত্বপূর্ণ রেলপথের সেতু ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ায় কিংবা অন্য কোনো বাধার কারণে এখনো চালু করা যায়নি। তিনি বলেন, ‘এখন আমাদের প্রধান কাজ অতীত ভুলে যাওয়া এবং পূর্ব পাকিস্তানের পুনর্গঠন করা। যদি দেশের সব মানুষ কঠোর পরিশ্রম করে, তাহলে আমরা আশা করি, এক বছরেই লক্ষ্য অর্জন করা সম্ভব।’জেনারেল খান বলেন, পূর্ব পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের বহুসংখ্যক আত্মসমর্পণ করেছে কিংবা রাস্তার পাশে অস্ত্র ফেলে রেখে পালিয়ে গেছে। যদিও ভারতীয় অনুপ্রবেশকারীরা সমস্যাকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এখানে গেরিলা যুদ্ধ মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।গভর্নর বলেন, যদিও খাদ্যসরবরাহ পর্যাপ্ত, তবে বিতরণে সমস্যা রয়ে গেছে।অনুবাদ: এম এ মোমেন।