একটি স্বপ্নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ছিল অনেক দূর যাওয়ার। কিন্তু হলো না। বাংলাদেশের ফুটবল মঞ্চে আসতে না আসতেই হারিয়ে গেল কক্সসিটি ফুটবল দল। লিখেছেন মাসুদ আলমশিশুটি ভূমিষ্ঠ হয়েছে মাত্রই। এখনো হাঁটাই শেখেনি। তাকে লালন-পালন করার দায়িত্ব মা-বাবার। সেই মা-বাবাই কিনা শিশুটিকে গলা টিপে হত্যা করলেন!প্রতিদিন হাজারও খবরের ভিড়ে এমন খবর কাগজে আসে—অভাবের তাড়নায় সন্তান বিক্রি করে দেন মা অথবা বাবা। কখনো কখনো শিরোনাম হয়, সন্তানের সামান্যতম চাহিদা না মেটাতে পেরে তাকে হত্যা করে বাবা অথবা মা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। জীবনের এই গল্পের সঙ্গে কক্সসিটির গল্পটার মিল রয়েছে। কক্সসিটি নামটা বছর খানেক বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনায় ছিল। কিন্তু বুদ্বুদ তুলে আবার দলটি মিলিয়ে গেল গভীর সমুদ্রে। কথাটা এভাবে বলা উচিত, কক্সবাজারের সমুদ্রসৈকতে ডুবে কক্সসিটির স্বপ্নের মৃত্যু হলো।ঘটনাটা এমন, কক্সসিটি ফুটবল দল বাংলাদেশ পেশাদার ফুটবল লিগে উঠে এসেও খেলছে না, নাম প্রত্যাহার করে নিয়েছে। ভবিষ্যতে ফিরে আসার তেমন সম্ভাবনাও নেই। বরং পড়তে যাচ্ছে বাফুফের নিষেধাজ্ঞার খড়গে। পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলে তবেই উঠে আসতে হয় মূল স্তরে। অথচ কক্সসিটি গতবার প্রথম চালু হওয়া পেশাদার লিগের দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্রিমিয়ার বিভাগে উঠেছে। আর এই পর্বের দল হিসেবে চলতি গ্রামীণফোন ফেডারেশন কাপে খেলার সুযোগ পেয়েও তারা খেলছে না। ধারণা করা হচ্ছিল, হয়তো পেশাদার লিগে খেলবে। কিন্তু না, সব আশায় জল ঢেলে দলটি বিদায় বলে দিয়েছে।কেন এমন হলো? হলো এই কারণে, রামুতে বৌদ্ধদের বাড়ি-ঘর উপাসনালয়ে ন্যক্কারজনক হামলার ঘটনায় অভিযুক্ত হয়েছেন কক্সসিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি, স্থানীয় সাংসদ লুৎফর রহমান কাজল। তিনি গতবার আর্থিক সহায়তা করায় কক্সসিটির পক্ষে সম্ভব হয়েছে জাতীয় স্তরে খেলার। কিন্তু এবার তিনি সহায়তা করতে পারছেন না।গোটা ব্যাপারটার বর্ণনা শুনুন কক্সসিটির অধিনায়ক স্থানীয় ছেলে মাসুদ আলমের মুখে, ‘এমপি সাহেবের কাছে আমরা গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতি এমন যে তিনি আমাদের বললেন, “আমি যে তোমাদের সঙ্গে কথা বলব, সেই অবস্থায় নেই আমি। কোন দিকে যাই।” এমপি সাহেব ছিলেন আমাদের বড় আশার জায়গা। তিনি ঝামেলায় পড়াতেই কপাল পুড়ল কক্সসিটির।’স্থানীয় সাংসদের ওপর নির্ভর করে চলতে চেয়েছে কক্সসিটি। তাই দলের সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা (টাইটেল) সুদানে চাকরি নিয়ে চলে যাওয়ার পরও আশার প্রদ্বীপ জ্বলছিল। এনএসএফ নামের একটা এনজিওর চাকুরে টাইটেল বড় ধরনের সহায়তা করেছিলেন এতদিন। সুদানে থেকেও সহায়তা করতে চেয়েছেন, কিন্তু সেটা আর কতটুকুই করতে পারেন। শেষ পর্যন্ত প্রবাসে বসে সভাপতির পক্ষে দলটাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি।স্থানীয়ভাবে যাঁরা সহায়তা করতে পারতেন, তাঁরাও এগিয়ে আসেননি। অথচ স্থানীয় সেই গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে এখন নাকি মহাব্যস্ত। কক্সসিটির ভীবষ্যৎ নির্ধারণে তাঁদের একটা সভায় ডাকা হয়েছিল, কিন্তু কেউই আসেননি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন দলটার দুসঃসময়ে।মাসুদ বলেন, ‘আমরা স্থানীয় ক্রীড়াঙ্গনের হর্তাকর্তাদের এমনও প্রস্তাব দিই, আপনাদের যাঁরা যা ইচ্ছা পদ নিন। তবু সহায়তা করুন। দলটাকে রক্ষা করুণ। কিন্তু এগিয়ে এলেন না তাঁরা কেউই।’বলতে বলতে মাসুদের কণ্ঠ ধরে আসে। কক্সবাজার থেকে মুঠোফোনে বলতে থাকেন, ‘যে বাচ্চাকে আমরা জন্ম দিয়েছি, তার মৃত্যু আমাদের হাতেই হলো। আমরা যত্ন নেওয়া দূরে থাক, তাকে বাঁচিয়েই রাখতে পারলাম না।’অথচ দলটার বেঁচে থাকা খুব জরুরি ছিল। কেননা, কক্সসিটির জাতীয় পর্যায়ে উঠে আসায় উদ্বুদ্ধ হয়েছিলেন স্থানীয় কিশোর-তরুণেরা। আশপাশের জেলা থেকে অনেক কিশোরের কাছেই ওপরে ওঠার এটি একটা সিঁড়ি হয়ে ছিল। কিন্তু সেই সিঁড়িটা ভেঙে গেল। সম্প্রতি এয়ারটেল ও বাফুফের খেলোয়াড় বাছাইয়ে প্রায় হাজারের মতো কিশোর এসেছিল পরীক্ষা দিতে। কক্সসিটির কারণেই তারা এসেছিল। কক্সসিটি স্থানীয়ভাবে একটা আশার বীজ বুনে দেয় কিশোরদের মধ্যে।সেই দলটার পথ চলা নির্বিঘ্ন করতে স্থানীয় এমন কোনো রাজনৈতিক নেতা নেই, যাঁর কাছে যাননি দল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু নেতারা এর মর্ম বুঝলে তো! দেশের সেরা ১০টি দলের একটি দলের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিল কক্সসিটি। এটা যে কত বড় ব্যাপার, তা বুঝতে চাইলেন না কক্সবাজারের প্রভাবশালী ব্যক্তিরা।প্রশাসন থেকেও সহায়তা মিলল না। যে কারণে হারিয়ে গেল কক্সসিটি। স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে পদ পেতে আগ্রহী লোকের অভাব নেই। কিন্তু একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলেন না তাঁরাও! ফলে পেশাদার লিগের একটি ভেন্যু হতে হতেও হলো না কক্সবাজার। ফুটবলের জন্য এটা বড় আঘাতই।একটি ‘শিশুর’ এমন মৃত্যু সত্যিই দুঃখজনক।