একটি হল উদ্ধার, বেদখল আরও ১০টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে থাকা হাবিবুর রহমান হলের দখল ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল উদ্ধার কমিটির আহ্বায়ক নুরুল মোমেন বলেন, মিজানুর রহমান নামে এক ব্যক্তি হলটি দখল করেছিলেন। পুরান ঢাকার বংশালের গোলকপাড় লেনে হলটি অবস্থিত। হলের জায়গার পরিমাণ এক বিঘা। তিনি বলেন, দীর্ঘ চার বছর চেষ্টার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেদখল ১১টি হলের একটি ফিরে পেল। এখনো ১০টি হল বেদখল আছে।আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন এবং কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) রাজীব আল মাসুদ হলের দখল বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দিয়েছে। এ সময় হল উদ্ধার কমিটির আহ্বায়ক নুরুল মোমেন জায়গা বুঝে নেন।