একটুখানি প্রেরণা অনেকখানি আশা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৭ মার্চ প্রথম আলোর নারীমঞ্চ পাতায় ‘কৃতী তিন কন্যা’র খবরটি পড়েছি। তাঁদের দিগন্তবিস্তৃত হাসিই বলে দিচ্ছিল তাঁরা পেরেছেন। তিন কন্যাকে ধন্যবাদ। তবে নওরীন নওশাবাকে একটু বেশি। কারণ, সংসার সামলে পড়াশোনা চালিয়ে এতটা ভালো করেছেন। এ জন্য তাঁকে কতটা প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে, সেটা বোঝাই যায়। আমি নিজেও একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। পড়াশোনায় খুব একটা ভালো নই। কিন্তু তিন কন্যার কথা পড়ে মনে হয়েছে, দেখি আমি কিছু পারি কি না। তাঁরা আসলে আমার মতো আরও অনেকের মনেই আশা জাগাবে। সেটাই বা কম কিসে! অভিনন্দন এই অনন্য তিন কন্যাকে।শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।