একটুর জন্য বেঁচে গিয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ভ্যাগাবন্ড। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন রায়হান খান। এখানে অভিনয় করেছেন মোশাররফ করিম। কথা হলো তাঁর সঙ্গে।‘ভ্যাগাবন্ড’ নাটকের কথা বলুন।বছর খানেক আগে নাটকটির কাজ করেছিলাম থাইল্যান্ডের পাতায়াতে। পুরো কাজটা ওখানেই হয়েছে। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত কয়েকজন যুবক ব্যাংককে আসে। এখানেও তারা মানুষকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে। ব্যাংককে এসে আমি একজন সাধুর বেশ ধারণ করি। বিপদে পড়লেই হিন্দি বলতে শুরু করি।সাধুর চরিত্রে অভিনয় করতে কেমন লেগেছে?নাট্যকার নাটকটি যেভাবে লিখেছেন, অভিনয়ের সময় আমি তার সঙ্গে নিজস্ব কিছু ভাবনা যোগ করি। এর আগে এফডিসি ধারাবাহিকে এমনিভাবে নিজের মতো করে চরিত্রটি সাজিয়েছিলাম। ওখানে আমি ভারতের পশ্চিমবঙ্গের উচ্চারণে সংলাপ বলেছিলাম। নিজের মতো করে চরিত্রটি উপস্থাপন করেছিলাম। ভ্যাগাবন্ড নাটকেও তেমনি নতুন কিছু করতে চেয়েছি। আশা করছি, দর্শকের কাছে তা ভালো লাগবে।এনটিভির ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ ধারাবাহিকের কাজ কতটুকু করেছেন?আনিসুল হকের লেখা ধারাবাহিকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল। এখানে আমরা দুই ভাই ছাদের চিলেকোঠায় থাকি। আমি শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত। মানুষ হিসেবে একটু রহস্যময়। আসল রূপটি কেউ ধরতে পারে না। এতটুকু পর্যন্ত কাজ করেছি। আশা করছি, সামনে রহস্যের কিনারা হবে।এই পরিচালকের ‘প্রজাপতি’ চলচ্চিত্রে তো আপনি অভিনয় করেছেন। ওটা কবে মুক্তি পাবে?তা পরিচালকই ভালো বলতে পারবেন। এ মাসের গোড়ার দিকেও আমি আর মৌসুমী ছবির কিছু টুকটাক কাজ করেছি।নতুন নাটকের কাজের খবর কী?এই তো ১৫ দিন আগে নজরুল কোরেশির একটা নাটকের শুটিং করছিলাম উত্তরায় রেললাইনের ওপর। দৃশ্যটি হলো, সবাই আমাকে তাড়া করছে, আর আমি চলন্ত ট্রেনের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যাই। কিন্তু দৃশ্যটি করতে গিয়ে মারাত্মক ঝুঁকি নিতে হয়েছিল। চলন্ত ট্রেন! তার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছি! একটু এদিক-সেদিক হলেই নির্ঘাৎ মৃত্যু! সেদিন একটুর জন্য বেঁচে গিয়েছিলাম।