একটুর জন্য বোমা হামলা থেকে বেঁচে গেলেন সোমালি প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আজ বুধবার এক হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরার এক খবরে বলা হয়, প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে রাজধানী মোগাদিসুর একটি হোটেলে বৈঠক করার সময় সেখানে বোমা হামলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন।প্রতিবেদনে বলা হয়, মোগাদিসুর জাজিরা প্যালেস হোটেলে দুটি বোমা বিস্ফোরিত হওয়ার পর হামলাকারী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এখন পর্যন্ত হতাহতের বিস্তারিত খবর পাওয়া যায়নি, তবে হোটেলের বাইরে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।