একতা কাপুরের প্রতিজ্ঞা পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ‘ডার্টি পিকচার’ ছবিটি। আর এই সাফল্যের পুরস্কার হিসেবে ছবির প্রযোজক একতা কাপুর ‘ডার্টি পিকচার’-এর কাহিনিকার রজত অরোরাকে উপহার দিয়েছেন একটি গাড়ি। কিন্তু এই গাড়ি উপহার দেওয়ার পেছনে একটি মজার কাহিনি আছে, যাকে বলা যেতে পারে ‘ডার্টি পিকচার’-এর কাহিনিকারের উপহার পাওয়ার কাহিনি!। সফল না হলে কী হতো, অবশ্য সেই প্রসঙ্গ এখন অবান্তর। ছবিটির সাফল্য নিয়ে প্রযোজক-কাহিনিকার দুজনেই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন। উপহারের পেছনের কাহিনি প্রসঙ্গে ছবির প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, তিনি কাহিনিকার রজত অরোরার কাছে নাকি এ বিষয়ে এক প্রতিজ্ঞা করেছিলেন! যদি বক্স অফিসে ছবিটি মোটামুটি সাফল্য পায়; তাহলে একতার তরফে রজত একটি হাতঘড়ি উপহার পাবেন। আর যদি বক্স অফিসে সুপারহিট হয় ‘ডার্টি পিকচার’, সে ক্ষেত্রে ঝাঁ চকচকে একটি গাড়ি উপহার দেওয়ার প্রতিজ্ঞাই করেছিলেন তিনি। প্রতিজ্ঞা পূরণে সম্প্রতি কাহিনিকার রজত অরোরাকে ১৫ লাখ ভারতীয় রুপির একটি চেক পাঠিয়ে দিয়েছেন একতা কাপুর।প্রযোজক একতার উদ্ধৃতি দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ‘ডার্টি পিকচার’ ছবিটির সাফল্যে চমকে গেছেন তিনি। তাঁর কাছে মনে হয়েছে, ছবির সংলাপ আর কাহিনিই এই সাফল্য পাওয়ার অন্যতম কারণ।