একদিন পর সূচক নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে শেষ হলো লেনদেন। টানা কয়েকদিনের দরপতনের পর গতকাল সোমবার সারা দিন সূচকের তির ঊর্ধ্বমুখী ছিল। আজও সকাল থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল। বেলা পৌনে দুইটা থেকে সূচক নিম্নমুখী হয়ে গতকালের চেয়ে কমে যেতে থাকে। দিন শেষে ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে সামান্য কমে। তবে, বাড়ে লেনদেনের পরিমাণ ও লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ৩৩ পয়েন্ট বাড়ে। ২৫ মিনিটে বাড়ে ৪০ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সূচক বাড়ার হার সর্বোচ্চ ৪৮ পয়েন্ট ছিল। এরপর ঊর্ধ্বমুখী প্রবণতায় সূচকের ওঠানামা চলতে চলতে বেলা পৌনে দুইটার পর থেকে তা নিম্নমুখী হতে থাকে এবং এভাবে শেষ হয় দিনের লেনদেন।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টিরই দাম বাড়ে। কমে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৫৯ কোটি টাকার লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লি., আরএন স্পিনিং মিলস, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, মেঘনা পেট্রোলিয়াম লি., সায়হাম কটন মিলস, তিতাস গ্যাস, গ্রামীণফোন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি. এবং এমআই সিমেন্ট।