একদিন হঠা ৎ
চাকার দৌড়!মিরপুর থেকে মহাখালী আসছিলাম লেগুনায় চড়ে। লেগুনাটির অবস্থা দেখে মনে হচ্ছিল, থানায় বছরের পর বছর পড়ে থাকা পুরোনো একটি গাড়ি। কারণ, এর লুকিং-গ্লাস ভাঙা; চলার সময় পুরো যানটা কাঁপছে, অস্বাভাবিক শব্দ করছে। যাকে বলে একেবারে লক্কড়ঝক্কড় মার্কা গাড়ি।আগারগাঁও মোড়ের সিগন্যালের মধ্যে হেলপার চালককে হাঁক দেয়, ‘ওস্তাদ, বন্ধ কইরেন না; বিপদের কথা তো কওন যায় না।’ এর মানে বন্ধ করলে ইঞ্জিন আর স্টার্ট না-ও নিতে পারে। আগারগাঁও সিগন্যাল পার হলে একটি কাণ্ড ঘটে গেল। গাড়ি থেমে যায়নি, তবে একটি চাকা খুলে গিয়ে সামনের দিকে দিল ভোঁ-দৌড়। যাত্রীরা সামান্য আহত হলো।কপাল ভালো, বড় কোনো দুর্ঘটনা সেদিন হয়নি। চলাচলের অনুপযোগী এসব লেগুনা রাজপথে থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে। তবু এগুলো বন্ধ হয় না কেন?মো. নূর আলমশিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ।nur.alam_ [email protected]রিকশাভ্যানে পড়াশোনাআরামবাগ-ফকিরেরপুল বক্স-কালভার্ট সড়কের এক পাশের ফুটপাতে বসে এক নারী ইট ভাঙছেন। পাশেই দুটি শিশু একটি রিকশাভ্যানের ওপর বসে পড়াশোনা করছে। তাদের একজনের নাম সীমা, আরেকজন মোহাম্মদ আলী। সীমা পড়ে প্রথম শ্রেণীতে আর মোহাম্মদ আলী শিশুশ্রেণীর শিক্ষার্থী। ইট ভাঙায় ব্যস্ত নারী তাদের মা। মায়ের কাছে থেকেই ওরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে।—গাজী মুনছুর আজিজপথে মেলে জালমতিঝিলের রাজউক ভবনের সামনের ফুটপাতে মাছ ধরার জাল নিয়ে বসে আছেন এক হকার। তাঁকে ঘিরে বেশ জটলা বেঁধে আছে। কোট-প্যান্ট-টাই পরা নগরের বাবুরা জাল কিনতে এসেছেন দেখে বেশ অবাকই হতে হলো। মনে তখন প্রশ্ন এল, নগরে মাছ ধরার জায়গা কোথায়? নগরের খাল-বিল-পুকুর তো কবেই আগ্রাসীদের আগ্রাসনে ভরাট হয়ে গেছে। তবে কি বর্ষার পানিতে তলিয়ে যাওয়া সড়কে মাছ ধরা হবে? উত্তরটা মেলে জাল বিক্রেতা দেলোয়ার হোসেনের কাছ থেকে। তিনি জানান, এ দেশের গ্রামগঞ্জ, হাটবাজার থেকে পাইকারি দামে জাল সংগ্রহ করা হয়। নগরে বিক্রি করতে আনা জালের ক্রেতাও শহরে বাস করা গ্রামের মানুষেরা। —ঢাকায় থাকি প্রতিবেদকনকশিকাঁথার হকারআহমদ আলী দুই বছর ধরে গুলশান এলাকায় নকশিকাঁথা ফেরি করে বিক্রি করেন। ওই এলাকার ফুটপাতে তাঁকে বিভিন্ন সময় বসে থাকতে দেখা গেছে। হরেক রং আর নকশার কাঁথা ও বিছানার চাদর বিক্রি করেন তিনি। এগুলো যশোর ও জামালপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কিনে আনেন। একটি কাঁথা ও চাদরের দাম এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা। —ঢাকায় থাকি প্রতিবেদকজলজ্যান্ত ভাস্কর্যবনানী রেলক্রসিংয়ের আগে দেখা গেল একটা মানবমূর্তি। দেখে তো সবাই অবাক! কালও তো এটা এখানে ছিল না। এটা কবে, কে বানাল? কিন্তু পরক্ষণেই দেখা গেল মানবমূর্তিটি হেঁটে চলে যাচ্ছে। স্থানীয় এক পানি বিক্রেতার কাছে জানা গেল, লোকটির নাম হেলাল উদ্দিন। মাথায় একটু পাগলামি ভাব আছে। পাগলামিটা যখন কাজ করে, তখন গায়ে মবিল, গাড়ির পুরোনো তেল মেখে এভাবে ঘুরে বেড়ান মনের আনন্দে। অন্য সময় হোটেলবয়ের কাজ করেন। তবে কারও কোনো ক্ষতি কখনো করেন না। —ঢাকায় থাকি প্রতিবেদক