একদিন হঠার্যাা
টারজান হতে বাধা!একুশে বইমেলার মোড়ক উন্মোচন করা হয় যে মঞ্চে, সেটা করা হয়েছে একটা বটগাছের তলায়। বটগাছের ওপর দিক থেকে শিকড়ের মতো দেখতে কাণ্ড ঝুলে আছে। বইমেলার এক সন্ধ্যায় সেই কাণ্ডে ঝুলে ঝুলে খেলা করছিল একদল শিশু। কিছুক্ষণ পরপর শিশুদের ‘টারজান, টারজান’ খেলায় বাদ সাধছিলেন বাংলা একাডেমীর এক কর্মচারী। তিনি লাঠি নিয়ে তাড়া করতেই দৌড়ে পালাচ্ছিল শিশুরা। আবার চলে যেতেই শুরু হয় তাদের খেলা। একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় এক শিশুকে ধরে ফেলেন একাডেমীর ওই কর্মচারী। তবে কঠোর সাজার বদলে খানিক তিরস্কারেই মুক্তি পায় শিশুটি। ]—তায়েব মিল্লাতরেস্তোরাঁর চকলেট ব্যবসা!মুদির দোকানিরা এক টাকার কয়েনের বদলে চকলেট ধরিয়ে দেন, বিষয়টা পুরোনো হয়ে গেছে। এক টাকার সংকটের কারণে এ বিষয়টা ক্রেতারাও মেনে নেন। কিন্তু মিরপুর ৬ নম্বর সেকশনে একজন ক্রেতা মুদি দোকানিকে এক টাকার বদলে চকলেট দিতে চাইলে দোকানি তা নিতে চাইলেন না। ‘আপনারা আমাদের চকলেট দিলে আমরা কেন দিতে পারব না?’ ক্রেতার এ প্রশ্ন নিয়ে দোকানির পাল্টা প্রশ্ন, আপনি কই থেইকা চকলেটটা নিছেন? উত্তরে ক্রেতা বলেন, ‘হোটেলে খাইছি, বিল দিতে গেলে এক টাকার বদলে হোটেলের লোক চকলেট ধরাইয়া দিছে।’ এবার মুদি দোকানির গলার জোর বেড়ে গেল, ‘আপত্তি তো আমাদের এইখানে। আমরা চকলেট বিক্রি করি। কয়েন না থাকলে চকলেট ধরাইয়া দেই। কিন্তু হোটেলের লোকজন চকলেট দেয় ক্যান? তারা তো চকলেটের বদলে এক টাকার কয়েনই জোগাড় করতে পারে। কিন্তু তারা সেইটা করব না। সারা দিনে ১০০ চকলেট যদি কয়েনের বদলে দিতে পারে, তাইলে ২৫ টাকা লাভ হয়। তারা এক টাকার কয়েন না থাকার কথা বইলা চকলেট ব্যবসা শুরু করছে। এর জন্যই আমাদের চকলেট নিতে আপত্তি।’একটি দুর্ঘটনা...লাকসাম থেকে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন ৬০ বছরের খাদিজা বেগম। ছেলেরাও মাকে ঢাকা শহরটা ঘুরে দেখাতে চায়। ভাইয়ের বউকে সঙ্গে নিয়ে এখানে এসেছিলেন খাদিজা। বড় ছেলে মোহাম্মদ হালিম ও নাতি-নাতনিদের নিয়ে শহরে বেড়াতে বের হন। ঢাকা চিড়িয়াখানা ঘুরে, চন্দ্রিমা উদ্যানে বেড়িয়ে বাড়ি ফিরছিলেন সবাই মিলে। রাস্তা পার হতে গিয়ে হঠার্যাা করেই খানিকটা পিছিয়ে পড়েন খাদিজা বেগম। আর ঠিক ওই সময় একটা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। খাদিজা বেগম ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তখন গাড়ির চালক ভয় পেয়ে তাঁর ওপর দিয়েই চালিয়ে দেন গাড়ি। চার চাকার তলায় পড়ে থেঁতলে যায় বৃদ্ধ খাদিজা বেগমের শরীর। সঙ্গে সঙ্গে মারা যান তিনি। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে যায় তাঁর পুরো পরিবার। আশপাশের লোকজন পুলিশে খবর দিলে তারা এসে লাশ পৌঁছে দেয় কারওয়ান বাজারে। ছোট ছেলে জসিমকে ফোনে জানানো হয়, তাঁর মা অসুস্থ। এক্ষুনি তাঁকে কারওয়ান বাজারে আসতে হবে। কিন্তু কারওয়ান বাজারে পুলিশের ভ্যানে মায়ের দোমড়ানো লাশ দেখে শোকে উন্মাদপ্রায় হয়ে যান জসিম। তাঁর কান্নার শব্দে দাঁড়িয়ে পড়ে রাস্তার পথচারীরাও। কিন্তু কেউ জানে না, এ কান্নার শেষ কোথায়। একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে রয়ে যায় এভাবেই।—কাওছার শাকিলনাম বলতে মানাপান্থপথের বসুন্ধরা সিটির সামনে অদ্ভুত এক দৃশ্য নজরে পড়ল। শেকল দিয়ে দুটি বাঘা বাঘা কুকুর বাঁধা। সামনে একজন ভদ্রলোক মুখ-চোখ গোমরা করে বসে আছেন। খানিকটা কৌতূহলী হয়ে জানতে চাই, এই কুকুর কী জন্য ভাই? তিনি জবাব দেন, কুকুর মার্কেট পাহারা দেয়। তিনি আরও জানালেন, মার্কেট পাহারা দেওয়ার জন্য নয়টা কুকুর এনেছে কর্তৃপক্ষ। সবই প্রশিক্ষণ পাওয়া বিলেতি কুকুর। এদের দেখাশোনা করার জন্য আবার লোকও আছে ছয়জন। সামনের টুলে বসা ভদ্রলোকটি তাঁদেরই একজন। জানতে চাইলাম, এদের কোনো নাম আছে? তিনি জবাব দিলেন, নাম আছে, কিন্তু বলা যাবে না। কেন? বললে কী হবে? নাম ধরে ডাকলে এরা আপনার বশ মানবে। আর যার-তার বশ মানলে পাহারা দেবে ক্যামনে?