একদিন হঠাৎ
পুলিশের গাড়ি নষ্টের এক দিনবেলা দ্বিপ্রহর। মাথার ওপর সূর্য। পিচঢালা কালো পথে আগুনের হলকা উড়ছে। শাহবাগ থেকে বাংলামোটর যাওয়ার পথে পুলিশের গাড়ি নষ্টের যেন ধুম পড়েছে। শেরাটন হোটেলের ঠিক অপর পাশেই পুলিশের একটি টহলযান দাঁড়িয়ে আছে। পেট্রোল কারটি রাস্তার বেশ খানিক জায়গাজুড়েই রাখা ছিল। কারের সামনের বনেট খুলে তার মধ্যে মাথা ঢুকিয়ে মেরামতের চেষ্টা করতে দেখা গেল পুলিশের এক সদস্যকে। ঠা-ঠা রোদের মধ্যে দাঁড়িয়ে বেচারি একাই গাড়িটি মেরামতের প্রাণান্তকর চেষ্টা করতে লাগলেন। পুলিশের গাড়ির এই দশা দেখে অবশ্য অনেক বাসের চালক ও তাঁর সহকারীরা হাসিঠাট্টা করছিলেন। কয়েক পা সামনে এগোনোর পরই চোখে পড়ল শেরাটন হোটেলের সামনের মোড়ে হিউম্যান হলার ঠেলছেন তিনজন পুলিশ। একই দিন একই মোড়ে এ রকম নষ্ট গাড়ির বাহার দেখে যানজটে বসে থাকা বাসযাত্রীরাও বোধহয় হাস্যরসের খোরাক পেয়েছিল। পুলিশ তিনজন যখন গাড়িটি ঠেলে সরাচ্ছিলেন, তখন পাশের বাস থেকে এক যাত্রী মন্তব্য করলেন, ‘বুঝছো মনু, কত ধানে কত চাল। খালি মাইনসের গাড়ির নামে মামলা দাও, এবার বোঝো, ঠেলা কারে কয়?’তার পরও বিক্রি হচ্ছে সিমকার্ডদেশের বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিমকার্ড বিক্রিতে কড়াকড়ি নিয়ম চালু করেছে সরকার। ছবি ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ সিমকার্ড বা মোবাইল ফোনের সংযোগ কিনতে পারবে না। অন্যদিকে ডিলারদের যথাযথভাবে ঠিকানা যাচাই করতে হবে পুলিশের মাধ্যমে। তাদের যাবতীয় তথ্য ফোন কোম্পানির কাছে থাকতে হবে। খুচরা বিক্রেতাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। কিন্তু এসব নিয়ম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিম বা মোবাইল ফোনের সংযোগ। কয়েক দিন ধরে কারওয়ান বাজার পাতালপথের সম্মুখে এবং সার্ক ফোয়ারার বিপরীতের ফুটপাতে বিক্রি হচ্ছে সিমকার্ড। নিবন্ধনের ব্যাপারে বিক্রেতাকে প্রশ্ন করলে তিনি জানান, নিবন্ধনের প্রয়োজন হলে অফিস (মোবাইল অপারেটর) থেকে ফোন দেবে। গ্রামীণ, বাংলালিংক, রবি (একটেল) ও ওয়ারিদের সিমকার্ড বিক্রি করছিলেন তিনি। তাঁর কাছ থেকে অনেককে সিমকার্ড কিনতেও দেখা গেছে।গণগ্রন্থাগারে টোকেন-সংকটশাহবাগের গণগ্রন্থাগারে দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাগ জমা রাখার কাউন্টার রয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তৃতীয় তলার কাউন্টারের সামনে কয়েকজন পাঠককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ব্যাগ রাখতে গিয়ে ব্যাপারটা বোঝা গেল। তারা সবাই ব্যাগ জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সেখানে কাউন্টারম্যান নেই। কিছুক্ষণ পর কাউন্টারম্যান এলে তিনি বলেন, ব্যাগ রাখা যাবে না। টোকেন নেই। দোতলায় রেখে আসেন। অথচ ব্যাগ রাখার শেলফের অনেক খোপ ফাঁকা রয়েছে। এ ব্যাপারে তিনি জানান, শেলফে ব্যাগ রাখার জায়গা আছে ১০০টি। এর মধ্যে অনেক টোকেন হারিয়ে গেছে। তাই কাউন্টারে ব্যাগ রাখা যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়ছে সাধারণ পাঠক। কিন্তু টোকেন কেনার পয়সাও কি কর্তৃপক্ষের নেই! —রিমন রাহীমাছের অপমৃত্যুকড়া রোদের মধ্যে সবাই বাসের জন্য অপেক্ষা করছে যার যার গন্তব্যের বাসের জন্য। এর মধ্যে একটি বাস এল। বাসের বক্সের ঢাকনা (যেখানে মালপত্র রাখা হয়) একটু ফাঁক করতেই কিছু কইমাছ রাস্তায় লাফিয়ে পড়ল। শুধু পড়েই শান্ত হলো না, লাফিয়ে লাফিয়ে একটু করে এগোচ্ছিল মাছগুলো। বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের কেউ কেউ বলছিল, কী রে ভাই, মাছ কোত্থেকে পড়ে? এদিকে চালকের সহকারী কী করবে বুঝতে না পেরে বাসের দরজার দিকে এগিয়ে গেলেন। মধ্যবয়স্ক দুই ব্যক্তি বাস থেকে নেমে বক্সটি খুললেন। ততক্ষণে আরও কিছু মাছ রাস্তায় লাফ দিল। বক্স খুলে মাছের পাতিল নামাতেই লোকজন বুঝতে পারল, মাছগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে। উৎসুক জনতার অনেকেই ছবি তোলা শুরু করে। এর মধ্যে কোত্থেকে যেন আরেকটি বাস ঠিক ওই বাসের পেছনে এসে দাঁড়ায়। আর দু-তিনটি মাছ চাকার নিচে পড়ে। বাসস্ট্যান্ডে দাঁড়ানো অনেকেই একসঙ্গে ‘ইস্’ শব্দ করে উঠল। একজন তো বলেই ফেলল, আহা রে, মাছের অপমৃত্যু ঘটল। তার দিকে সবাই ঘুরে তাকাতেই আবার বলল, ‘ভাই, মাছগুলোকে এতক্ষণ ধরে দেখছি তো, তাই খারাপ লাগল। ঢাকায় থাকি, এমন লাফানো মাছ খুব কমই দেখি।’ সবাই তখনো হাসছে। অবশেষে মাছওয়ালা রাস্তা থেকে মাছ তুলে পাতিল নিয়ে চলে গেল।অহনাবাড্ডা, ঢাকাছোটর কাছে বড়র ঋণযারা একই কাজে নিয়োজিত থাকে, তাদের মধ্যে আসলে বড়-ছোট ভেদাভেদটা থাকে না। যোগ্যতার মাপকাঠিতে সমাদর কিছুটা কমবেশি হয়তো হয়। তার পরও কাজ যখন একই, তখন কিসের আর বড়-ছোট ভেদবিচার। নগরের রাস্তায় প্রায় কাছাকাছি কাজ করে থাকে সিএনজিচালিত অটোরিকশা আর মানুষবাহী বড় গাড়িগুলো। এই তো সেদিন ফার্মগেট থেকে কারওয়ান বাজার আসার পথে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দেখা গেল, দুটি তার দিয়ে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি থেকে চার্জ নিচ্ছে একটি বড় গাড়ি। যদিও গাড়িটির তুলনায় অটোরিকশাটির আকার অনেক ছোট, তার পরও বিপদের বন্ধুর মতোই পাশে এসে দাঁড়িয়েছে ছোট্ট বাহনটি। রাস্তার পাশে এ দৃশ্য দেখে অনেকের আবার ছোটবেলায় পড়া সিংহ আর ইঁদুরের গল্পের কথা মনে পড়াটাও অস্বাভাবিক নয়।—ঢাকায় থাকি প্রতিবেদকপড়ুয়া রিকশাওয়ালাদৃশ্যটা দেখে একই সঙ্গে অবাক ও আনন্দিত হলাম। রাস্তার পাশে একজন রিকশাওয়ালা নিজের রিকশায় বসে নিবিষ্টমনে একটা ম্যাগাজিন পড়ছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘কী পড়েন?’ লোকটি স্মিত হেসে জবাব দিলেন, ‘সানন্দা পড়ি।’ হাতের ম্যাগাজিনটায় একনজর বুলিয়েই টের পাওয়া গেল, এটা সানন্দা। বললাম, ‘নিয়মিত পড়েন?’তিনি জবাব দিলেন, ‘এখানে পুরোনো বইয়ের দোকানে এলে যদি পাই, তাহলে পড়ি।’জানা গেল, তাঁর নাম মোহাম্মদ জাহাঙ্গীর সরকার। বাড়ি ফরিদপুরে। প্রশ্ন করি,—পড়ালেখা কত দূর করেছেন?—ক্লাস নাইন পর্যন্ত পড়েছি।—তারপর?—সংসারে অভাব। পরে পড়ালেখা ছাইড়া দিয়া ঢাকায় চইলা আসলাম। কিন্তু আমার পড়তে ভালো লাগে। সেই জন্য শাহবাগে এলে রিকশা থামাইয়া বই পড়ি।—কী বই পড়েন?—ডেল কার্নেগির বই খুব আগ্রহ নিয়া পড়ি। আমার খুবই প্রিয় লেখক। তাঁর বই পড়তে ভালো লাগে।একটু বাজিয়ে দেখতে প্রশ্ন করলাম, দু-একটা বইয়ের নাম বলেন দেখি?জাহাঙ্গীর জবাব দিলেন, ‘কীভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, দুশ্চিন্তা দূর করার উপায় এগুলি পড়ছি। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না পড়তেছি।’ —আহমেদ শাকিল