একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত দোষ নন্দ ঘোষসারি সারি যান আটকে ছিল শেরাটন হোটেলের সামনের মোড়ের সিগন্যালের। লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলতেই আবার চলতে শুরু করল যানগুলো। কিন্তু লাল বাতি না জ্বলার আগেই হঠাৎ করে ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ইশারা করল যান থামাতে। আর সঙ্গে সঙ্গে ব্রেক কষতে হলো চালকদের। গাবতলী লিংকের একটি লোকাল বাসের চালকও ব্রেক কষল। কিন্তু ততক্ষণে ধাক্কা লেগে গেল সামনে দাঁড়ানো প্রাইভেট কারে। গাড়িটির পেছনের অংশ একদম চ্যাপ্টা হয়ে গেল। ট্রাফিক পুলিশের নজর এড়ায়নি ঘটনা। ফলে তিনি এসে প্রাইভেট কার ও লোকাল বাস দুটিকেই রাস্তার পাশে দাঁড় করালেন। বাসের ভেতর থাকা যাত্রীরা প্রাইভেট কারের চালককে বোঝাল, বাসের চালকের কোনো দোষ নেই। কারণ, সিগন্যাল না পড়ার পরও হঠাৎ করে ট্রাফিক পুলিশের ইশারার জন্য এ অবস্থা হয়েছে। কিন্তু প্রাইভেট কারের চালকেরও তো কিছু করার নেই। ট্রাফিক পুলিশের বড় একজন কর্মকর্তা এলে তাঁকেও বোঝানো হলো আসল ঘটনা। তার পরেও সব দোষ গিয়ে পড়ল বাসচালকের ঘাড়ে। যাত্রীদের কোনো কথাতেই কিছু হলো না। জরিমানা দিয়েই তাঁকে পার পেতে হলো। তখন বাসের ভেতর থেকেই একজন বলে উঠল, ‘একেই বলে যত দোষ নন্দ ঘোষ।’ —তানজিল রিমনটাকা কুড়ানোরাস্তায় কালেভদ্রে টাকা পড়ে থাকতে দেখা যায়। ওই টাকা কুড়িয়ে নেওয়ার লোকেরও অভাব হয় না। কিন্তু একই স্থানে একই দিনে অনেকবার টাকা পড়ে থাকার ঘটনা ঢাকায় বিরল। কিন্তু এমন ঘটনা দেখা গেল শ্যামলী শিশুমেলার কাছে মোহাম্মদপুর খিলজি রোডের এক জায়গায়। ওই টাকা আবার শুধু ডিএমপির ট্রাফিক পুলিশের এক সদস্য এসে তুলে নিচ্ছিলেন। বিষয়টা আঁচ করা গেল একজন সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে কথা বলে। তিনি জানান, খিলজি রোডের চওড়া কম। এখানে বিভিন্ন ধরনের হাসপাতাল থাকায় যানজট লেগে যায়। যানজট এড়াতে এখানে সব ধরনের যানবহন রাখা নিষেধ। কিন্তু এখানে সব সময়ই রিকশা ও সিএনজি অটোরিকশা রাখতে দেখা যায়। এটা করা হচ্ছে চালক ও ট্রাফিক পুলিশদের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে। একবেলা রিকশা রাখতে হলে দুই টাকা ও সিএনজি অটোরিকশা রাখতে হলে পাঁচ টাকা দিতে হয় ট্রাফিক পুলিশকে। এ টাকা হাতে হাতে বিনিময় হয় না। চালকেরা টাকাটা ফেলে দেয় রাস্তার ওপর। সুবিধামতো সময়ে ট্রাফিক পুলিশ এসে তা তুলে নেয়। দিনমান চলতে থাকে টাকা ফেলা ও কুড়ানোর এ খেলা। —রাফিয়া চৌধুরীপুলিশের কাণ্ডবিকেল সাড়ে পাঁচটায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি মামুন বিরিয়ানির সামনে (জয়পুর সুইটসের পাশে) একটা সিএনজি অটোরিকশা দাঁড়ানো (ভেতরে কিছু মালপত্র) এবং পাশে একজন পুলিশ সদস্য।সিএনজিচালক ভেতর থেকে ২০ অথবা ৫০ টাকার একটা নোট ভাঁজ করে পুলিশের দিকে দিয়ে বলছিলেন, ‘সচরাচর যা দিই, তা-ই নেন।’ পুলিশটি তখন আমাদের দেখে বিব্রত হয়ে বলছিল, ‘না, আসলে তা নয়।’ এরপর আমরা একটু দূরে সরে গেলে সে টাকাটা নিয়ে সিএনজিটি ছেড়ে দিল। এভাবে পুলিশ বাহিনী যদি প্রকাশ্যে ঘুষ নিতে থাকে, তাহলে সাধারণ জনগণ তাদের প্রতি কতটুকু আস্থা রাখবে।মো. নাহিদ হাসানজগন্নাথ বিশ্ববিদ্যালয়রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ।মৌসুমি কাচের বয়াম!রাস্তায় রাস্তায় মৌসুমি ফলের বাহার। ধুমসে কেনাকাটা চলছে ফলমূলের। আর একদল বসেছে কাচের বয়াম নিয়ে। যে দল রাস্তায় কাচের বয়াম নিয়ে বসেছে, তাদের বেচাবিক্রিও কম না। মৌসুমি ফলের বাজারে ভালোই বেচাবিক্রি হচ্ছে কাচের বয়াম। যেহেতু মৌসুমটা কাঁচা আম আর আচারের, সেহেতু পথেঘাটেই দেখা মিলে বয়ামওয়ালার। চাহিদাও রয়েছে এসব বয়ামের। আচার সংরক্ষণ আর রোদে দেওয়ার ঝক্কিটা যায় এসব বয়ামের ওপর দিয়েই। রাজধানীর চকবাজার, বায়তুল মোকাররম মার্কেট, সদরঘাটে দেখা মিলবে অসংখ্য বয়ামওয়ালার। আর দাম? সেটা হাতের নাগালের মধ্যেই। সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় মিলবে এসব বয়াম। —মুহাম্মদ আজহার