একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ডিসিসিকে উকিল নোটিশখিলক্ষেতের নিকুঞ্জ-২-এর প্রতিটি রাস্তা পানিতে ডুবে আছে। কোনো পয়োনিষ্কাশনের ব্যবস্থাও নেই এই এলাকায়। মশার উপদ্রব কমাতেও কোনো কর্মসূচি নেয়নি কর্তৃপক্ষ। কিছু ব্যক্তিগত উদ্যোগে কাজ করা হলেও ডিসিসির সহায়তার অভাবে তা বেশি দূর এগোতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, এসব কাজ না করেও উন্নয়নমূলক কর আরোপ করা হচ্ছে। আবার ৭০ শতাংশ কাজ অসমাপ্ত রেখেই রাজউক ডিসিসিকে এলাকার রাস্তাগুলো হস্তান্তর করেছে। এ বিষয়ে একাধিকবার ডিসিসির মেয়রসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তার কাছে বারবার ধরনা দিয়ে এবং লিখিত আবেদন করেও তাঁদের কাছ থেকে কোনো সুফল পায়নি নিকুঞ্জ-২-এর বাসিন্দারা। তাই বিক্ষুব্ধ এলাকাবাসী বেছে নিল আইনি পথ। তারা ডিসিসির কাছে পাঠিয়েছে উকিল নোটিশ। নিকুঞ্জ-২ কল্যাণ সমিতির পক্ষ থেকে উকিল নোটিশটি পাঠিয়েছেন সাখাওয়াত হোসেন খান ও তানজিম আল ইসলাম। এ নোটিশে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারি নিকুঞ্জ-২ এলাকা রাজউক থেকে ডিসিসির কাছে হস্তান্তর করা হয়। এর ফলে ওই এলাকার রাস্তাঘাট, রাস্তার বাতি, নর্দমা ও পয়োনালা উন্নয়নের দায়িত্ব ডিসিসির ওপর বর্তায়। এর পরিপ্রেক্ষিতে এলাকার কোনো কাজ করছে না ডিসিসি, বরং মূল বাড়ির করের (হোল্ডিং ট্যাক্স) সঙ্গে উন্নয়নমূলক করও যুক্ত করে কর আদায় করছে। এভাবে আইন লঙ্ঘন করছে ডিসিসি। এ প্রসঙ্গে উকিল নোটিশে বলা হয়েছে, আসছে জুলাই থেকে এলাকার সব উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পর আইন অনুসরণ করে মোট ১২ শতাংশ কর আদায় করা হোক। এই উকিল নোটিশটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিসিসির মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা ও অঞ্চল-৯-এর রাজস্ব কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। —ঢাকায় থাকি প্রতিবেদকটয়লেটের নিরাপত্তাপ্রহরী!ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় টয়লেটে যেতে চাইলে সামনে দাঁড়িয়ে থাকা একজন মেয়ে শিক্ষার্থী বাধা দেন। যদিও একটি কক্ষের ভেতরে দুটি আলাদা টয়লেট রয়েছে। তিনি জানান, ভেতরে একজন আছে। কিছুক্ষণ পর তাঁরা চলে যান। টয়লেটে গিয়ে আসল ব্যাপারটা বোঝা গেল। ভেতরের দুটি টয়লেটের দরজার অবস্থা বারোটা বেজে গেছে। দুটি দরজায়ই সিটকিনি ভেঙে যাওয়ায় দরজা লাগানো যায় না। তাই টয়লেটের ভেতরে কেউ ঢুকলে সামনে নিরাপত্তাপ্রহরী রেখে ঢুকতে হয়। কিন্তু যার সঙ্গে নিরাপত্তাপ্রহরী থাকবে না, সে কী করবে? কর্তৃপক্ষ একবার বিষয়টি ভেবে দেখেছে, নাকি তারা স্থায়ী নিরাপত্তাপ্রহরী নিয়োগ দেবে?—তানজিল রিমনসামাজিক আচরণ কাকে বলে? ঢাকার উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে গবেষণার জন্য বল্ধা গার্ডেন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এ উদ্যানটি বেশি ব্যবহূত হচ্ছে প্রেমিক-প্রেমিকার খুনসুটির আর মনোরঞ্জনের জায়গা হিসেবে। গার্ডেনের ভেতরে ঢুকতেই বেশ কয়েকটি দেয়াল লিখন চোখে পড়ে। কর্তৃপক্ষ দেয়ালে লিখেছে, ‘বাগানের অভ্যন্তরে এমন কোনো আচরণ করবেন না, যাহাতে অন্য দর্শনার্থীদের বিব্রত হইতে হয়’। আরেক দেয়ালে লেখা সাইনবোর্ডে লেখা আছে, ‘বাগানের ভেতরে সুষ্ঠু ও সামাজিক আচরণ সবার কাম্য’। দেয়াল লিখনের পাশাপাশি গাছের গায়েও টিনের বেশ কিছু নোটিশ বোর্ডেও এসব আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ প্রেমিক-প্রেমিকা জুটির অসামাজিক আচরণ রুখতে যতই নোটিশ টানানো হোক, তাতে কাজের কাজ কিছু হয়নি। উল্টো প্রেমিক জুটিদের অসামাজিকতায় কুঁকড়ে যেতে হবে দর্শনার্থীদের। —মুহাম্মদ আজহারবণিক বনে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো শিক্ষা. সংস্কৃতি, প্রগতিশীল আন্দোলন আর সৃজনশীল কাজের সূতিকাগার। আর ইতিহাস সাক্ষী, এই ভূখণ্ডে যেকোনো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের আঁতুড়ঘর হলো বিশ্ববিদ্যালয়ের হলগুলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে চর্চা করেছেন শিল্প, সাহিত্য ও সংস্কৃতির। কালের বিবর্তনের ধারায় এখনো তা কমবেশি টিকে আছে, তবে স্থূল অবয়ব নিয়ে। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে বাণিজ্য। বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হলের দেয়ালে দেয়ালে সাঁটানো আছে বিভিন্ন ফ্যাশন ও ডিজাইনের পোশাকের বিজ্ঞাপন। যেমন, সুলভে টাঙ্গাইলের শাড়ি, স্বল্প মূল্যে থ্রি-পিস, চাদর বা গহনা প্রভৃতি। শুধু কি তা-ই, বিউটি পারলারের রমরমা ব্যবসা চলছে ছাত্রী হলগুলোতে। হলের দেয়ালে রুম নম্বর আর যোগাযোগের সময় উল্লেখ করে পোস্টারও সাঁটানো আছে অনেক। আরও অবাক হওয়ার মতো বিষয়, প্রতিটি পণ্য বা সেবার ওপর আছে শীতকালীন বা গ্রীষ্মকালীন মূল্যছাড় অফার, যা দেখে প্রশ্ন জাগতেই পারে, এটা কি প্র্যাচ্যের অক্সফোর্ড-খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, না কোনো বিপণিবিতান? —নিরা শারমিন