একদিন হঠাৎ
পায়ের চাপে রাস্তা সমান‘পা দিয়ে রাস্তা ঠিক করছি, বুঝলি।’ এক লোক তাঁর ছোট নাতিকে বলছিলেন। পাশ দিয়ে যাওয়ার সময় আরেকজন বললেন, কী বলেন চাচা? লোকটি বলেন, ‘আরে ভাই ঠিকই বলছি, কত দিন থেকে রাস্তার এই বেহাল অবস্থা ছিল! প্রথমে মাসের পর মাস খুঁড়ল। তারপর বালু ও খোয়া ফেলে রেখেছে, ঠিক আর করে না। রাস্তা পাকা করা তো দূরের কথা, উল্টো ভালো রাস্তাটা খারাপ করছে। এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করার সময় পা মচকেছে, জুতা ছিঁড়ছে, তবু রাস্তা ঠিক হয়নি। হাঁটতে হাঁটতে রাস্তা ঠিক হবে। এখন রাস্তাটা কত সুন্দর। রাস্তাটা তো আমরাই ঠিক করছি পা দিয়ে, ঠিক না?’ অপর ব্যক্তি তাঁর কথায় সম্মতি জানিয়ে চলে যান। পায়ের চাপেই সাওরা বাজারের রাস্তা সমান হয়েছে।চালকের সিটে দুজন বসা যায়রাস্তায় প্রচণ্ড যানজট, তার ওপর তীব্র গরম। উত্তরা থেকে ফার্মগেটগামী বাসে তিল ধারণের জায়গা নেই। অতিষ্ঠ যাত্রীরা। এর মধ্যে আবার চালকের অসতর্ক ব্রেক। যার ফলে ব্রেক করার সঙ্গে সঙ্গে একে অন্যর গায়ে পড়ে যাচ্ছে। বাসে কোনো জায়গা না থাকা সত্ত্বেও যাত্রীরা বনানী থেকে ওঠেন। দরজায় ঝুলে থাকা যাত্রীরা বারবার বলছিলেন, ‘ভাই, একটু ভেতরে চাপেন, একটু সরেন।’ আরেকজন বললেন, ‘ভাই, সবাই একটু কোমরটা নাড়ান, তবুও তো একটু জায়গা হয়।’ ঝুলে থাকা আরেকজন বললেন, ‘ভেতরে যান, আপনারা এমন করেন কেন?’ ভেতরে থাকা একজন বিরক্ত হয়ে বললেন, ‘ভেতরে কোথায় যাব? জায়গা কই? তার চেয়ে এক কাজ করেন, একজন আরেকজনের কোলে বসেন, তাহলে জায়গা হবে।’ বয়স্ক একজন বললেন, ‘এক কাজ করেন, চালককে উঠিয়ে দেন। তাঁর সিটে দুজন বসতে পারবেন।’ তাঁর কথা শুনে সবাই হেসে দেয়। চালক হেসে বললেন, ‘ঠিকই বলছেন। গাড়িটা আপনারা চালান, আমার আর কী কাজ এই গাড়িতে?’ এত গরমের ভেতরে বিরক্ত হয়েও তাঁর কথা শুনে সবাই হাসতে থাকেন।—আমিনা আক্তারবাংলা একাডেমীর ফটকেটিএসসি থেকে বাংলা একাডেমীর দিকে যেতেই প্রথম যে ফটক পড়ে সেটি সব সময় বন্ধ থাকে। একুশের বইমেলার সময় ছাড়া সাধারণত খোলা হয় না ফটকটি। আর এ সুযোগটাও কাজে লাগিয়েছে আশপাশের লোকজন। ফটকের সামনে ফেলা হচ্ছে ময়লা। কর্তৃপক্ষের কি তা চোখেই পড়ছে না? না হলে দিনের পর দিন এখানে ময়লা জমা হচ্ছে কেন?—রিমন রাহীমাটি আর চাটি খেলা ঢাকায় একসময় পরিচিত একটি খেলা ছিল ‘মাটি আর চাটি’। খেলাটির উপকরণ কাদামাটি আর সামান্য পানি। শিশুরা মাটির ঢেলা দিয়ে ছোট ছোট পেয়ালা বানায়। পেয়ালা বানানো হলে সেটিকে সজোরে আছড়ে ফেলা হয় পাকা জায়গায়। মাটিতে আছড়ে ফেলার সময় প্রতিযোগীর মুখে বুলি থাকে মাটি না চাটি। মাটিতে পড়ার সময় যার পেয়ালা বেশি শব্দ করত, সেই হয় বিজয়ী। আর বিজয়ী পায় তার পেয়ালার ফুটো হয়ে যাওয়া অংশের সমান মাটি। এভাবে খেলা চলতে থাকে। যে বেশি মাটি সংগ্রহ করে, সে খেলা শেষে মাটি দিয়ে নানা প্রতিকৃতি বানায়। মাটি আর চাটির এই খেলা চলছিল পুরান ঢাকার সিক্কাটুলীতে। সেখানে সায়মা, তুলি, সাহেরা আর রিপন খেলছিল। খেলা শেষে সায়মা জিতে নেয় সবার মাটি। এরপর আনমনে বানাতে বসে যায় প্রতিকৃতি। —মুহাম্মদ আজহারসিটিং বাসে স্ট্যান্ডিং কেন?নিউমার্কেট থেকে মিরপুর-কাজীপাড়াগামী বাসগুলোয় ইদানীং একটি লিফলেট দেখতে পাওয়া যায়, যাতে লেখা—সুখবর! সুখবর! যাত্রীসাধারণের কল্যাণের কথা বিবেচনা করে আমরা সিটিং সার্ভিস ব্যবস্থা চালু করেছি, আপনারা আমাদের সহায়তা করবেন। মজার ব্যাপার হলো, যারা লিফলেট লাগিয়েছে, তারাই পথে যেখানে লোক পায়, সেখান থেকেই যাত্রী ওঠাচ্ছে। যাত্রীরা ভেতরে ঢুকে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকে, মানে স্ট্যান্ডিং হয়ে থাকে। এ রকমই হয়েছিল সেদিন একটি বাসে। এক যাত্রী মেজাজ গরম করে বললেন, ‘ভাড়াও লোকাল বাস থেকে বেশি নেয়, কয় সিটিং সার্ভিস। ওই ব্যাটা হেলপার, তয় আমরা স্ট্যান্ডিং হয়ে রইলাম ক্যান! ব্যাটা গর্দভ, আবারও লোক ওঠাস। দাঁড়ানোর জায়গাও তো নেই।’—রোমানা রুমুসাইনবোর্ড চুরি! সাইনবোর্ডটি সাঁটানো ছিল ওয়ারীর ২৪/এ ওয়্যার স্ট্রিটের একটি বাড়ির সামনে। বাড়ির মালিক এলাকাবাসীর পানির কষ্ট নিবারণের জন্য ফটকে টাঙিয়েছিলেন বোর্ডটি। তাতে লেখা ছিল ‘দিনে দুবেলা এলাকাবাসীর সুবিধার্থে বিনা মূল্যে বিশুদ্ধ পানি দেওয়া হবে’। বোর্ড দেখে যথারীতি অনেকেই ভিড় করছে ওই বাসার সামনে। এলাকার মাদকসেবীদেরও নজর এড়ায়নি বোর্ডটি। তারা ঠিকই সময়-সুযোগ বুঝে হাতিয়ে নিয়েছে সাইনবোর্ডটি।