একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ দিয়ে শাক ঢাকা!শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ক্যানটিন। বেলা সোয়া একটা। খেতে বসেছেন কয়েকজন শিক্ষার্থী। ছোট মাছ অর্থাৎ কাচকি মাছের তরকারি দিয়ে তাঁরা ভাত খাচ্ছেন। কিন্তু একি! কাচকি মাছ গুনে গুনে ১০টিও হবে না। এই কয়েকটি কাচকির নিচে বাকি সবটুকু আলু আর পেঁপের ভাজি। একজন ক্যানটিন বয়কে ডাকতে গেলে পাশের টেবিলে বসা আরেকজন বললেন, ‘ভাই, এরা এ রকমই। কাচকি মাছের তরকারিতে মাছ খুঁজে পাওয়া যায় না।’ এক বাটি তরকারিতে মাছ খুঁজে পেতে কষ্ট হলেও দাম রাখা হচ্ছে ২৫ টাকা। ক্যানটিনে খেতে আসা অনেকেই অভিযোগ করলেন, এখানে সবকিছুর দামই বেশি রাখা হয়। সে তুলনায় খাবারের মান খুব একটা ভালো নয়।অদ্ভুত আবদার দুনিয়ার যেখানে যেখানে লোকজন গাড়ির হর্নকে উপদ্রব মনে করে, সেখানেই তারা নোটিশ টাঙায়—‘হর্ন বাজানো নিষেধ’ কিংবা ‘অযথা হর্ন বাজাবেন না’। কিন্তু এই সাইনবোর্ডদাতাকে বেশ বিনয়ী মনে হলো। তিনি কাউকে সরাসরি নিষেধ করতে পারেন না। তাই ‘আস্তে’ হর্ন বাজানোর আবদারটা আলগোছে রেখে গেছেন চালকদের কাছে। অতএব চালকেরা, আপনারা হর্ন বাজান, কিন্তু ‘আস্তে’!থ্রিডি টিভিবসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচতলায় চলন্ত সিঁড়ির পাশে বেশ ভিড়। সনি টিভির বেশ বড়সড় একটা ডিসপ্লে আছে ওখানটায়। ঘটনা কী? উঁকি দিতেই দেখা গেল, কী একটা জিনিস চোখে লাগিয়ে টিভি দেখছেন একজন। তাঁর আশপাশে অন্যরাও দাঁড়িয়ে আছে অপেক্ষায়। সনির একজন কর্মকর্তার কাছে ঘটনাটা কী জানতে চাইলে তিনি বললেন, ‘আমাদের ডিসপ্লেতে থ্রিডি টিভি এসেছে। সেটাই দেখছে লোকজন থ্রিডি চশমা পরে।’ জিনিসটা বেশ মজার। দেখতে ভালোই লাগল। অতঃপর স্বাভাবিক কৌতূহলে দামটা জানতে চাইতেই মাথায় আকাশ ভেঙে না পড়লেও আকাশের একটা ত্রিমাত্রিক খণ্ড ঠিকই ভেঙে পড়ল। কেননা, সেই কর্মকর্তা ঘোষণা দিলেন, ‘থ্রিডি টিভির দাম সাত লাখ টাকা মাত্র!’— আহমেদ শাকিলডাকবাক্সের গায়ে শীতবস্ত্রপাশাপাশি তিনটি ডাকবাক্স। ঢাকা মহানগর, সারা দেশ ও বিদেশের তিন জায়গার জন্য তিনটি ডাকবাক্স। এগুলোর গায়ের রং হলুদ, লাল ও নীল হলেও তা বোঝার কোনো উপায় নেই। কেননা, শীতের রেশ ডাকবাক্সের গায়ে লেগেছে। আর তাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের পোস্টার সাঁটানো হয়েছে এগুলোর গায়ে। শীতের হাত থেকে ডাকবাক্সগুলোকে রক্ষা করতেই হয়তো তাদের এই দয়া!—রিমন রাহী