একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেজুরের রসঢাকা শহরে গাছপালা এমনিতেই কম। তার ওপর খেজুর গাছ তো প্রায় চোখেই পড়ে না। তবুুও কী করে যেন বারিধারার রাস্তার পাশে একটা খেজুরের গাছ চোখে পড়ল। মাথার ওপর দিকের ছাল ছেলা। মাঝখানে একটা বাঁশের কঞ্চি গাঁথা আছে। এর নিচে রসের হাঁড়ি পাতা হয়। কঞ্চি বেয়ে বেয়ে রস বেরিয়ে আসছিল ফোঁটা ফোঁটা। আর সেই রস দিয়ে তেষ্টা মেটাতে আসছিল একেকটা পাখি। ঘাড় বাঁকিয়ে কাঠির মাথায় ঠোঁট লাগিয়ে রস খাচ্ছিল পাখিগুলো।—কাওছার শাকিলসহনশীলতাশান্তিনগর মোড়ে সাতসকালে একটা হুলুস্থুল বেধে গেল। রাস্তার মধ্যে চিৎ হয়ে পড়ে আছেন একজন। তাকে ঘিরে জনতার ভিড়। ঘটনা কী, জানতে চাইলে একজন মহা উৎসাহে বর্ণনা দেন, ‘রাস্তার পাশে গাড়ি পার্ক করছে মতন সার্জেন্ট ড্রাইভাররে গাড়ি সরাইতে কইছে। ড্রাইভার কইছে, গাড়ির মালিক পাশের বুথে ঢুকছে টাকা তুলতে, সে আসলেই গাড়ি সরাইয়া ফেলব। সার্জেন্ট কইছে, “অক্ষন গাড়ি সরাও, নাইলে জরিমানা করব।” হ্যায় সার্জেন্টরে গাইল দিছে। গাইল দিছে মতন সার্জেন্ট হ্যারে ধইরা বইছে। হ্যায় সার্জেন্টরে মারছে ঘুষি। সার্জেন্টের সানগ্লাস ভাইঙা গেছে। তহন সার্জেন্ট হ্যার ওই জায়গায় (!) জুরছে লাত্থি মারছে। লাত্থি খাইয়া হ্যায় বেহুঁশ হইয়া রাস্তায় শুইয়া গেছে গা। অহন তারে হাসপাতালে নেওন লাগব; কিন্তু সার্জেন্ট নিতে দেয় না। কয় ড্রাইভার বলে ভং ধরছে।’ লোকটা তখনো মাটিতে পড়ে থর থর করে কাঁপছে। পাশেই দাঁড়ানো সেই পুলিশ সার্জেন্ট। মুখ-চোখ শুকনো করে দাঁড়িয়ে আছেন। দেখেশুনে মনে হলো এ শহরের মানুষগুলো আসলেই খুব যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন। সহনশীলতা নামের মানবীয় গুণটি হারিয়ে যাচ্ছে আমাদের অজান্তে, খুব দ্রুত।মধুর ক্যানটিনে দৃষ্টিদূষণঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর রেস্তোরাঁকে (মধুর ক্যানটিন) ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন সময় মধুর ক্যানটিন থেকেই ভিন্ন ভিন্ন আন্দোলন শুরু হয়েছে। এখনো রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিকসহ সবাই প্রতিদিন এখানে মিলিত হন। সবার পদচারণে প্রাণচাঞ্চল্যে ভরে থাকে মধুর ক্যানটিন। কিন্তু এরই মধ্যে মধুর ক্যানটিনের দেয়ালের রং পাল্টে গেছে। রাজনৈতিক ছাত্রসংগঠনের পোস্টারে ভরে গেছে মধুর ক্যানটিনের সব কটি দেয়াল। এই রূপ অবশ্য ক্যানটিনের সৌন্দর্যে ব্যাঘাত হানছে, দৃষ্টিদূষণ হচ্ছে। —রিমন রাহী