একদিন হঠাৎ
লোকালয়ে হাতিশাহবাগ মোড়ে ছোট্ট একটা জটলা। জটলার রহস্য জানতে অবশ্য কাছে যেতে হলো না। দূরে থেকেই বোঝা গেল ব্যাপারটা। উৎসুক মানুষগুলোর মাথার ওপর দিয়েই দেখা গেল হাতি। হাতির ওপর মাহুত বসে আছেন। হাতি শুঁড় তুলে এদিক-ওদিক সামান্য হাঁটছে। হাতিটি সার্কাসের বলে জানা গেল।—রিমন রাহীভাইয়ের খোঁজেমোটরসাইকেলের উইন্ডশিল্ডে পোস্টার লাগানো। তাতে লেখা ‘সন্ধান চাই’। নিচে একজন মানুষের মুখ। তার নিচে নাম, ঠিকানা আর ফোন নম্বর। মোটরসাইকেলের আরোহী যিনি, তাঁর নাম মোহাম্মদ আকবর হোসেন। তিনি জানালেন, হারিয়ে যাওয়া মানুষটা তাঁর ভাই আবুল হোসেন। বুদ্ধিপ্রতিবন্ধী এ মানুষটা বছরের প্রথম দিনটাতেই বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকবর হোসেন বললেন, ‘আজকে চার-পাঁচ দিন ধরে সব কাজ কর্ম বন্ধ। বাড়িতে মা আছে, সারা দিন কান্নাকাটি করেন। আমি মোটরসাইকেলের উইন্ডশিল্ডে সারা দিন হারানো বিজ্ঞপ্তি লাগিয়ে সারা শহর ঘুরে বেড়াচ্ছি। যদি কেউ দেখে চিনতে পারে, যদি আমার ভাইটাকে ফেরত পাই—সেই আশায়।’—আহমেদ শাকিল