একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণগ্রন্থাগারে নেই গণশৌচাগার!শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে বছরের প্রায় সময়ই চলচিত্র উৎসব, বইমেলা অনুষ্ঠিত হয়। দিন কয়েক আগে হয়েছে ‘জাতীয় লিটল ম্যাগাজিন মেলা’। শুক্রবার মেলায় ঘুরতে এসে একজন তরুণের ‘টয়লেট’ চাপলে তিনি স্টলের একজনের কাছে জানতে চান, টয়লেট কোথায়? কিন্তু স্টলকর্মী কিংবা কেউই এখানে টয়লেটের হদিস দিতে পারলেন না। কিছুক্ষণ চাপাচাপি করে তরুণটি একসময় ভেতরে খোলা আকাশের নিচেই প্রস্রাব করে এলেন। যদি কোনো তরুণী হতেন, তাহলে তিনি কী করতেন? অবশ্য গণগ্রন্থাগারের ভেতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে। কিন্তু শুক্রবার গ্রন্থাগার বন্ধ থাকায় সবকিছু বন্ধ থাকে। কিন্তু শুক্রবারের বিভিন্ন অনুষ্ঠানে এসে সাধারণ মানুষের যদি টয়লেট চাপে, তাহলে তারা কী করবেন? শনিবারের জন্য অপেক্ষা করবেন, নাকি আড়ালেই কাজটি সারবেন? কর্তৃপক্ষ কী বলেন? —রিমন রাহীপাসপোর্ট অফিসের কাণ্ডজ্ঞান!আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনকারীর ভিড় সামাল দিতে একটা সময় সেখানকার প্রাঙ্গণে বসেছিল ফরম দেওয়া, জমা নেওয়া ও টাকা জমা নেওয়া, পাসপোর্ট দেওয়া এবং তথ্য দেওয়ার অস্থায়ী একাধিক বুথ। সামনের দেয়ালের খানিকটা কেটে কেটে বুথগুলোর জানালা তৈরি করা হয়েছিল। পরে দেশের জেলা প্রশাসনের দপ্তরে পাসপোর্ট দেওয়ার কার্যক্রম চালু করা হলে আঞ্চলিক কার্যালয়ে আবেদনকারীদের ভিড় কমে আসে। তাই অস্থায়ী বুথগুলো উঠিয়ে দেওয়া হয়। মাস কয়েক আগে আবার যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালু হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এখনো অস্থায়ী বুথগুলোর সামনের গ্রিল সরিয়ে যেমন দেয়াল পূরণ করেনি, তেমনি গ্রিলের ওপর থাকা লেখাগুলো মোছেনি। কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞান থাকলে অনেক আগেই লেখাগুলো মুছে ফেলা হতো বলে মনে করছেন এখানকার আগন্তুকেরা। —তায়েব মিল্লাতহ্যার না, উনিগুলিস্তান-আবদুল্লাহপুর রুটের ৩ নম্বর বাসের ঘটনা। বাসটি শাহবাগে আসতেই হন্তদন্ত হয়ে দুজন উঠে পড়লেন তাতে। বাসে উঠেই খালি সিটের খোঁজ করলেন তাঁদের একজন। একটি ফাঁকা সিট পেলেনও। এবার তিনি সঙ্গে আসা যাত্রীটিকে ওই সিটে বসতে বললেন। সিট একটা থাকায় দুজন দুজনকে পীড়াপীড়ি করছেন বসার জন্য। কিন্তু কেউ বসছেন না। অনেক পীড়াপীড়ির পর একজন বসলেন তাতে। কিছুদূর বাসটি চলার পর কন্ডাক্টর ভাড়া নিতে এলেন। দাঁড়িয়ে থাকা লোকটি দুজনের ভাড়া মিটিয়ে দিলেন। আর কন্ডাক্টরকে ইশারায় বললেন বসে থাকা লোকটির ভাড়া না নিতে। কন্ডাক্টর হাতের ইশারায় বললেন, ‘হ্যার ভাড়া দিছেন?’ তখন দাঁড়িয়ে থাকা যাত্রী খেপে গিয়ে বললেন, ‘হ্যার কী? বলো, উনি।’ কন্ডাক্টর দ্বিগুণ খেপে গিয়ে বললেন, ‘হ্যার কইছি তো কী অইছে? আমি কি খারাপ কিছু কইছি?’ দুজনের তর্কাতর্কি তখন চরমে। এমন সময় বসে থাকা লোকটি দাঁড়িয়ে থাকা যাত্রীর উদ্দেশে বললেন, ‘ছোট জামাই, চুপ করো। কাইজ্যা-লড়াই বালা না।’ বাসের ভেতরে থাকা যাত্রীরা ততক্ষণে বুঝে গেছেন, বসে থাকা লোকটি শ্বশুর বলেই কন্ডাক্টরের কথার খুঁত ধরেছেন দাঁড়ানো লোকটি।—মুহাম্মদ আজহার