একদিন হঠাৎ
গাঁদা ফুলের ব্যবসাবসন্তের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উৎসবমুখর হয়ে উঠেছিল। তরুণীদের পরনে ছিল বাসন্তী রং শাড়ি, খোঁপায় গাঁদা ফুল, গলে গাঁদার মালা। তরুণ আর শিশুরাও এসেছিল বর্ণিল পোশাকে। এরই মধ্যে বিবর্ণ পোশাকের কিছু নারী, পুরুষ ও শিশুকেও চোখে পড়েছে। তাদের হাতে ছিল গাঁদা ফুলের মালা। অনেকেই তাদের কাছ থেকে কিনেছিল মালা।—তায়েব মিল্লাতবাবা-মায়ের জন্য ভালোবাসাবিশ্ব ভালোবাসা দিবস মানেই যে কেবল প্রেমিক-প্রেমিকাদের জন্য ভালোবাসার দিন, এমনটি কিন্তু নয়। এখন নগরে প্রচলিত ভালোবাসার দিনটিতে যে বাবা-মাকেও ভালোবেসে ফুল দেওয়া যায়, সেটাই দেখালেন রবিউল ইসলাম নামের এই যুবক। একটি মোটরসাইকেলে তিনি যাচ্ছিলেন। এক হাতে দুটো গোলাপের তোড়া নিয়ে অপর হাতে মোটরসাইকেল চালাচ্ছেন। যানজটের ফাঁকফোকরে গাড়ি চালানোয় সুবিধা করতে না পেরে আমাকে পেছনে বসার আহ্বান জানালেন। একই পথের যাত্রী হওয়ায় রাজি হয়ে গেলাম। ফুল হাতে নিয়ে পেছনে বসে রবিউলের কাছে জানতে চাইলাম, ‘ফুল কার জন্য?’ তিনি বলেন, ‘বাবা-মায়ের জন্য। তাঁরা জন্ম দিয়েছেন। তাঁদের জন্য ভালোবাসা হলো আসল ভালোবাসা!’—ঢাকায় থাকি প্রতিবেদকডিমভাঙা দিবস!১৪ ফেব্রুয়ারি সকাল। বিডিআর ৩ নম্বর গেটের সামনে বেশ ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউট, ফজিলাতুন্নিসা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এ এলাকায়। বিশ্ব ভালোবাসা দিবসের সকাল বলেই বোধ হয় অনেকের হাতে ছিল লাল গোলাপ। কেউ গোলাপ দিতে, কেউ বা গোলাপ নিতে হাজির হয়েছিল এখানে। রাস্তাটি প্রায় ফাঁকাই ছিল। লোকজনের ভিড়ও তেমন একটা ছিল না। দুলকি চালে একটা ভ্যান এগোচ্ছিল ডিমের খাঁচি নিয়ে। হঠাৎ ঝড়ের বেগে এক বাইসাইকেল এসে গুঁতো খেল ভ্যানের গায়ে। সাইকেলের গতির কারণেই হোক অথবা ভ্যানচালকের বেখেয়ালের জন্যই হোক—গোটা পঞ্চাশেক ডিমের খাঁচা পড়ল রাস্তায়। হলুদ ডিমের কুসুমে বর্ণিল হয়ে উঠল পিচের কালো রাস্তা। আর বেচারি ভ্যানচালক সাইকেলটিকে রিকশায় বেঁধে রওনা দিল মালিকের উদ্দেশে। ভালোবাসা দিবসের সকালে এই দৃশ্য দেখে এক যুগল তো হাসতে হাসতে বলেই ফেলল, ‘আজ ভালোবাসা দিবস নয়, ডিমভাঙা দিবস।’—আলী আসিফ