একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রং মেখে সং সেজে!বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নগর সেজেছে বর্ণিল সাজে। বাকি থাকেননি নগরের ক্রিকেটপ্রেমীরাও। জার্সি গায়ে দিয়ে, ভুভুজেলা বাজিয়ে, লাল-সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। অনেকেই আবার সাজছেন ব্যতিক্রম সাজে। এমনই একজন রনি। মুখ, মাথা আর পা থেকে কোমরে দিয়েছেন ডোরাকাটা বাঘের রং। আর পেটে, পিঠে দিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং। বুকে এক জায়গায় নাম লেখা ‘পল্টি রনি’। তাঁর সং সাজ আনন্দ দিয়েছে পথচারীদের। —আহনাফ আবিদ৩০ টাকায় বিশ্বকাপের টিকিট!রাত জেগে লাইনে দাঁড়িয়ে, পুলিশের লাঠিপেটা খেয়েও অনেকে বিশ্বকাপের টিকিট জোগাড় করতে পারেননি। অনেকে আবার হাজার হাজার টাকা দিয়ে হাত বদলের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন। অথচ কোনো ঝামেলা ছাড়াই মাত্র ৩০ টাকায় পাওয়া যাচ্ছে বিশ্বকাপের টিকিট। তবে তফাত একটাই, মাঠে বসে নয়। খেলা দেখতে হবে চেয়ারে বসে। কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের পাশে পূর্ণিমা সিনেমা হলের সামনের একটি ছোট্ট জায়গায় স্থানীয় কয়েকজন যুবক মিলে এ ব্যবস্থা করেছে। তারা জানায়, শেষ দিন পর্যন্ত তাদের এ আয়োজন চলবে। যে কেউ এসে এখানে টিকিট কেটে খেলা দেখতে পারবে।—আলী আসিফবাংরেজি ভাষার সাইনবোর্ড!ফেব্রুয়ারি মাস ভাষার মাস। বাংলা ভাষার জন্য কত সংগ্রামই না করতে হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি ‘বাংরেজি’ সাইনবোর্ড দেখা গেছে। এতে ইংরেজিতে ‘ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ’-এর পাশাপাশি বাংলায় লেখা ‘বিজনেস স্টাডিজ অনুষদ’। বাংলায় ‘ব্যবসায় শিক্ষা অনুষদ’ করা যায় না? —তানজিল রিমনমায়ের আদরসাতসকালেই ডাস্টবিনে আবর্জনা পরিষ্কারের কাজে লেগে পড়তে হয় তাঁকে। তাই ছোট্ট সন্তানকে বাসায় বসে নাশতা খাওয়ানোর অবসর পান না। নাশতার সময় ডাস্টবিনের পাশেই একটি শোলার বাক্সে বসে নাশতা করছিল শিশুটি। নাশতা বলতে একটি বনরুটি আর এক কাপ চা। বাক্সেই চায়ের কাপটি কায়দা করে রেখে বনরুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল শিশুটি। এক হাতে মা পরম আদরে তার পিঠে হাত বোলাচ্ছিল, আরেক হাতে ছিল রুটি।—তায়েব মিল্লাত