একদিন হঠাৎ
ভিন্ন কায়দায় আলমারি উঠানোপুরান ঢাকার সিক্কাটুলি এলাকায় জনতার ভিড় দেখা গেল। সবার দৃষ্টি আকাশের দিকে। তবে কাছে গিয়ে বোঝা গেল সবাই তাকিয়ে আছে একটি বহুতল ভবনের ওপর দিকে। কারণ, একটি স্টিলের আলমারি দড়িতে বেঁধে তা টেনে পাঁচতলায় তোলা হচ্ছে। ওপরে দড়ির টান আর নিচে বাঁশের ধাক্কা! ব্যাপার বুঝতে আর কিছু বাকি থাকে না। পুরান ঢাকার বাস্তবতা এই স্টিল আলমারি। চিপা গলি দিয়ে মানুষ কোনো রকমে বাসায় ঢোকে। সেখান দিয়ে যানবাহন চলা তো দূরের কথা, কোনো জিনিসও নেওয়া যায় না। মায়ের জন্যঘটনাটি জিন্দাবাহারের সিরাজউদ্দৌলা পার্কের। সেখানে বেঞ্চিতে বসে দুপুরের খাবারের পর ভাতঘুম সারছিলেন কিছু মানুষ। আবার কেউ বসে ঝিমুনি দিয়ে আর পা দুলিয়ে সময় পার করছিলেন। সবার অগোচরে রবিন নামের আট বছরের একটি শিশু উঠে এল বেঞ্চিতে। সেখানটায় দাঁড়িয়ে সবার উদ্দেশে সে বলল, ‘আমি একটা মায়ের গান শুনামু। শুইন্যা ভালা লাগলে আমারে ট্যাকা দিয়েন। নাইলে না।’কথাটুকু বলে চোখ বন্ধ করে গাইতে থাকল, ‘মায়ের এক ধার দুধের দাম’ গানটি। চারদিকে তখন সুনসান নীরবতা। শ্রোতাদের অনেকেই চলে গেছেন ঘোরের জগতে। চোখভরা জল দিয়ে গান শেষ করল ছোট্ট রবিন। জানা গেল রবিনেরা দুই ভাই। ওদের বাড়ি নোয়াখালীর রায়পুরায়। রায়পুরার শেখপুর (১ নম্বর ইউনিয়নের) ঢালিবাড়িতে আছেন ওদের মা। বাবা আবদুস সাত্তার মারা গেছেন ছোটবেলায়। রবিনের বড় ভাই ১৪ বছরের পারভেজ বছর দুয়েক আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তার পরে কোনো রকমে একপায়ে ভর দিয়ে চলাচল করে পারভেজ। পারভেজের সড়ক দুর্ঘটনার খবর শুনে তার মা ফাতেমা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এমন অবস্থায় বছর দুয়েক ধরে রবিন পথে পথে গান গেয়ে মা আর ভাইয়ের চিকিৎ সার টাকা জোগাড় করে বেড়াচ্ছে। দিন দশেক আগে নোয়াখালী থেকে ঢাকায় এসেছে রবিন আর তার পঙ্গু ভাই পারভেজ। উদ্দেশ্য ঢাকার পথে পথে মায়ের জন্য গান গেয়ে কিছু টাকা তোলা। —ঢাকায় থাকি প্রতিবেদকবিশ্বকাপের ফোয়ারা!বিশ্বকাপ ক্রিকেটের শহর এখন ঢাকা। বিশ্বকাপ উদ্বোধনের আগে শাহবাগ মোড়ে তড়িঘড়ি করে ইট-সিমেন্টের গোল চত্বর দেওয়া হয়। তখন জানা যায়, বিশ্বকাপ উপলক্ষে এখানে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা তৈরি করা হবে। তাই কাজ চলছে। কিন্তু বিশ্বকাপ শুরু হয়েছে সেই কবে। অথচ ফোয়ারার কোনো দেখা নেই। ইট-সিমেন্টের সামান্য প্রাচীর দেওয়া পর্যন্তই শেষ। এর কাজ শেষ হবে কবে?— ঢাকায় থাকি প্রতিবেদকমাথা নিচে পা ওপরে!কারওয়ানবাজার মোড়ে সড়ক পারাপারের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় একটি ফুটওভারব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর দায়িত্বে আছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। এই রকম তথ্যই জানা গেল কারওয়ানবাজার মোড়ে লাগানো একটি সাইনবোর্ড থেকে। তবে সাইনবোর্ড কিন্তু পড়তে হয়েছে অনেক কষ্টে। কেননা, সাইনবোর্ডটি লাগানো হয়েছে উল্টো করে। — রিমন রাহীব্যাটের আদলে চাবির রিংদিন কয়েক আগে টিএসসির পাশে দেখা হয় হকার রাজিবের সঙ্গে। তাঁর হাতভর্তি ছোট্ট অনেকগুলো ক্রিকেট ব্যাট। ক্রিকেটভক্ত রাজিব জানান, এবারের বিশ্বকাপে বিক্রি করছেন ক্রিকেট ব্যাটের আদলে বানানো চাবির রিং। ক্রিকেট চাবির রিং বানানোর বুদ্ধিটা কামরাঙ্গীরচরের মো. রশীদের। রাজিব জানান, পুরান ঢাকার নয়াবাজার থেকে কেরোসিন কাঠ কেনেন পাইকারি দামে। এরপর কাঠগুলো দিয়ে নিজেই বানান ব্যাটের আদলে চাবির রিং। ব্যাটের পেছন দিকে আছে বাংলাদেশের সাকিব, তামিম, আশরাফুল আর মাশরাফিদের ছবি। আবার হাতলের সঙ্গে জুড়ে দেন একটি রিং। প্রতিটি চাবির রিংয়ের দাম ১০ টাকা। —ঢাকায় থাকি প্রতিবেদক