একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতাকা নামবে কবে?এবারের মতো পর্দা নেমেছে বিশ্বকাপ ক্রিকেটের। বাংলাদেশ দল বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। আর বাংলাদেশের আয়োজনপর্ব শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে। তবু ঢাকার আকাশ থেকে সরেনি পতাকা। বিশ্বকাপকে সামনে রেখে নীলক্ষেতের ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি মার্কেটের সামনে একটি ব্যানার লাগিয়েছে। সঙ্গে উড়িয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। লাল-সবুজের এই পতাকার সংখ্যা মোট ১৯টি। এখনো নামানো হয়নি এগুলো। আদৌ কি নামবে পতাকাগুলো, নাকি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছিঁড়ে ছিঁড়ে পড়বে? —ঢাকায়থাকি প্রতিবেদকভিক্ষুক-বিড়ম্বনাঘটনাটি মালিবাগ এলাকার। একজন পর্যটক মালিবাগ শহীদ মসজিদের পাশের ফুটপাত ধরে হাঁটছিলেন। সবে মসজিদের নামাজ শেষ হয়েছে। তাই মসজিদের আশপাশে মুসল্লিদের চাপ একটু বেশি। মুসল্লিরা মসজিদ থেকে বেরোনোর সময় ভিক্ষুকদের টাকা-পয়সা দান করছিলেন। সেটা দেখে পর্যটক নিজের ব্যাগ থেকে বাংলাদেশি কিছু খুচরা টাকা বের করলেন। সেগুলো একজন শিশুভিক্ষুকের হাতে দিলেন। এবার বাকি ভিক্ষুকেরা তাঁর পেছনে লাগল। তাঁকে ঘিরে দাঁড়াল গোটা কয়েক নারী আর শিশু মিলিয়ে বেশ কয়েকজন ভিক্ষুক। প্রত্যেকেই টাকা চাইতে থাকল। পর্যটক ভয়ে শিউরে উঠলেন। বারবার কাকুতি-মিনতি করেও সেই ভিক্ষুকের দল থেকে মুক্তি মিলছিল না তাঁর। ভিক্ষুকদের দেওয়ার মতো আর খুচরা টাকাও তাঁর কাছে ছিল না। এবার শুরু হলো ব্যাগ আর মাথার ক্যাপ ধরে টানাটানি। ঘটনাটি যখন চরমে, তখন পর্যটকটি ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন ভিক্ষুকদের। একটু ফাঁক পেতেই তিনি দৌড় দিলেন। পেছনে পেছনে ভিক্ষুকের দল তাঁকে তাড়া করে ফিরছিল এই বলে, ‘কয়টা ডলার দিয়া যান ভাই!’ —আজহার হোসেনটু-লেটখিলক্ষেতের লেকসিটি কনকর্ডের মূল ফটক দিয়ে ঢোকার আগে রাস্তার পাশে দেখা গেল কাঁটাতারের বেড়া ও গাছের গায়ে ঝুলিয়ে রাখা হয়েছে শ খানেক ছোট্ট সাইনবোর্ড। ‘টু-লেট’, ‘ফ্ল্যাট ভাড়া’, ‘গ্যারেজ ভাড়া’ লেখা রয়েছে এগুলোয়। এর কোনোটা টিনের, কোনোটা আবার কাগজের তৈরি। কাগজের সাইনবোর্ডগুলো লেমিনেটিং করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এত সাইনবোর্ড কেন? এ প্রশ্নের উত্তর মিলল লেকসিটির ভেতরে গিয়ে। এখানে কোনো ভবনে ভাড়াসংক্রান্ত সাইনবোর্ড নেই। ভবনের সৌন্দর্য বজায় রাখতেই এখানে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেল। —তায়েব মিল্লাত