একদিন হঠাৎ
পিচঢালা পথে ট্রাক্টর!জমি চাষ করতে লাঙল-বলদের ব্যবহার কমে গেছে। এখন ওই জায়গা করে নিয়েছে কলের লাঙল বা ট্রাক্টর। তাই গ্রামের ধুলোমাখা পথ ধরে প্রায়ই ট্রাক্টর চলতে দেখা যায়। কিন্তু সড়কের পিচঢালা পথে ট্রাক্টর কেন? সদরঘাটে ট্রাক্টর চলতে দেখে অনেকের মনেই এমন প্রশ্ন জেগেছে। কাছে গিয়ে জানা গেল মূল ঘটনা। ঢাকা থেকে ট্রাক্টর কিনেছেন একজন। সেটা লঞ্চে করে নেওয়া হবে গ্রামে। তাই যেখান থেকে ট্রাক্টরটি কেনা হয়েছে, সেখান থেকে চালিয়ে আনা হয়েছে সদরঘাটে। ঘাটের পূর্ব পাশের মাল নামানোর রাস্তাটি দিয়ে তা যাচ্ছিল পন্টুনের দিকে।—তায়েব মিল্লাতপুরুষ বটে!শতাব্দী বাসের সংরক্ষিত মহিলা আসনের একটি আসন দখল করে বসে আছেন একজন পুরুষ। তাঁকে বারবার উঠতে বললেও তিনি উঠছিলেন না। বাসটি ধানমন্ডি ১৫ নম্বর সড়কে আসার পর বাসে একজন নারী উঠলেন। এবারও আসন ছাড়লেন না সেই পুরুষযাত্রী। তাঁকে কয়েকজন যাত্রী বোঝাচ্ছিলেন, এ আসনটি নারীদের জন্য সংরক্ষিত, এ জন্য আসনটি আপনার ছেড়ে দেওয়া উচিত। তখন বসে থাকা যাত্রী জানালেন, অনেক দূর থেকেই এ আসনে বসে আসছেন তিনি, তা ছাড়া পাশে বসা মহিলা দুজনও তাঁর আত্মীয়।এ কথা শুনে একজন যাত্রী অনেকটা চড়া গলায় বললেন, পাশের দুজন না হয় মহিলা। তাই বলে কি আপনিও মহিলা?সবাই আশা করছিল এবার হয়তো বসে থাকা লোকটি লজ্জা পেয়ে আসনটি ছেড়ে দেবেন। না, এবারও তিনি আসন ছাড়লেন না। বরং সবাইকে অবাক করে দিয়ে তিনি উত্তর দিলেন, ‘হ্যাঁ, আমিও মহিলা।’এরপর আর চুপ করে থাকতে পারলেন না দাঁড়িয়ে থাকা নারীযাত্রী। তিনি একটুও রাগ না করে বরং নরম সূরে বললেন, ‘ঠিক আছে আপু, আপনিই বসে থাকেন।’ এ কথায় বাসে হাসির রোল উঠল। তবু নারী আসন ছাড়লেন না সেই পুরুষযাত্রী।—আল-আমিন হকঢাকায় যাই...‘গ্রামে থেকে শান্তি নাই, চলো সবে ঢাকায় যাই।’ দিন কয়েক আগে একটি বাসের পেছনে এমন একটি লেখা চোখে পড়ল। যানবাহনের পেছনে বিভিন্ন লেখা, যেমন—উপদেশ, নীতিমালা, বিজ্ঞাপন প্রভৃতি নতুন কিছু নয়। কিন্তু আমার দৃষ্টিতে পড়া সেই বক্তব্যটি একটু অন্য রকম, যার মাধ্যমে প্রকাশ পেয়েছে এক বিশাল জনগোষ্ঠীর মনোবাসনা। কিন্তু ঢাকায় গেলেই কি সব শান্তি মিলবে? কে দেবে এর সঠিক সমাধান? তাই তো ঘুরিয়ে বলতে ইচ্ছে করে, ‘আমাদের দেশে হবে সেই জনগণ কবে, ঢাকায় না গিয়ে সবে নিজ গ্রামে রবে।’ —নাসিমা, মোহাম্মদপুর, ঢাকা।মসলা কুড়ানো...কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যস্ত এক সড়ক। যানজট না থাকলে কারওয়ান বাজারের পাশ দিয়ে দ্রুতই চলতে থাকে যানবাহন। দ্রুতগামী একটি যানবাহন থেকে সড়কের ওপর পড়ে গিয়েছিল হলুদের গুঁড়ার বস্তা। সেটা ফেটে সড়কের একাংশ ছেয়ে যায় হলুদে। এক নারী সেই হলুদ কুড়িয়ে নিচ্ছিলেন। তাঁকে ঘিরে চারপাশের কৌতূহলী মানুষের ভিড় থাকায় দ্রুতগামী যানবাহনগুলো তাঁকে পাশ কাটিয়ে চলছিল। তবু বিষয়টি অনেকের কাছে ঝুঁকিপূর্ণই মনে হচ্ছিল।—ঢাকায় থাকি প্রতিবেদক