একদিন হঠাৎ
চোরে চোরে মাসতুতো ভাই!গত ২৭ এপ্রিল বিকেল পাঁচটায় গুলিস্তান-ধামরাই ৬ নম্বর রুটের একটি বাস ধামরাই থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিল। আমিনবাজারে এসে বাসের সহকারী এক যাত্রীকে বলেন, ‘আপনার শার্টে ময়লা পড়েছে।’ এ কথার ফাঁকেই এক পকেটমার ওই যাত্রীর প্যান্টের পকেট কেটে মানিব্যাগ নিয়ে যায়। পকেট কাটতে দেখে ফেলেন ঢাকা কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র। দেখার পর চালককে বাস থামাতে বলেন তিনি। তবে বাস থামাননি চালক। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ছাত্র বাসের সহকারীকে চড় মারেন। তিনি গুলিস্তানে গিয়ে ছাত্রটিকে দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ওই ছাত্র ফোন দেন তাঁর কলেজের হলের বড় ভাইদের। তাঁরা বাসটি আটক করার জন্য দাঁড়িয়ে থাকেন ঢাকা কলেজের সামনে।কিন্তু চালক সেখানে বাস না থামিয়ে দ্রুতগতিতে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে চলে যেতে পারেননি নীলক্ষেত মোড়ের সিগন্যালের কারণে। তাই বাসটি ট্রাফিক পুলিশের কাছে গছিয়ে দিয়ে চালক পালিয়ে যান। কিন্তু বাসের সহকারী ধরা পড়েন যাত্রীদের কাছে। পকেটমারের শিকার লোকটি কান্না করতে লাগলেন।পরে বাসটি নিউমার্কেট থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে আসেন বাসের মালিক, মোটরশ্রমিক ও ঢাকা কলেজের কয়েকজন ছাত্র। মানিব্যাগ হারানো লোকটি বলেন, ‘আমার মানিব্যাগে ছিল ১৭ হাজার ৬০০ টাকা।’ পরে বাসের মালিক ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা দিয়ে মীমাংসা করেন। এ ঘটনা থেকে প্রমাণিত হয়, পকেটমারদের সঙ্গে বাসকর্মীদের যোগাযোগ আছে। একেই বলে, ‘চোরে চোরে মাসতুতো ভাই!’মো. দেলওয়ার হোসেনসম্মান তৃতীয় বর্ষ, ঢাকা কলেজ।ভিক্ষুকই ভরসা!ফার্মগেটে মধ্যবয়সী এক লোক ৫০০ টাকার নোট খুচরা করার জন্য ঢুঁ মারছেন দোকানে দোকানে। কিন্তু সবার একই কথা, ‘না, ভাঙতি নাই।’ তাঁকে একজন বললেন, ‘ভিক্ষুকদের কাছে দেখেন, ওদের কাছে খুচরা পাবেন।’কিন্তু সদ্য গ্রাম থেকে আসা সেই লোক বিশ্বাস করতে পারছিলেন না যে ভিক্ষুকের কাছে ৫০০ টাকার নোট ভাঙতি পাওয়া যাবে। তবু একজন ভিক্ষুকের দ্বারস্থ হলেন তিনি। সেই ভিক্ষুক প্রথমে না বললেও পরে বললেন, ‘দিমু, তয় আমারে ৩০ টাকা দিতে হবে।’ অবশেষে ২০ টাকার বিনিময়ে ভিক্ষুক ভাঙতি দিতে রাজি হলেন। ‘একি! হাজার টাকার খুচরাও তো হইব তোমার কাছে।’ ভিক্ষুকের টাকার থলি দেখে বিস্ময়ে বলে উঠলেন মধ্যবয়সী লোকটি। —আল-আমিন হকসতর্কতায় বাঁশবনানীর ‘ই’ ব্লকের ১৩ নম্বর সড়কের ১২৮ নম্বর বাসার সামনে একটা ম্যানহোলের ঢাকনা নেই। নিচ থেকে পানি উঠছে বুদবুদ করে। পানি সড়কের ওপরও গড়িয়েছে। ম্যানহোলের ওপর একটা লম্বা বাঁশ দেখা গেল। এখানকার একটি বাসার নিরাপত্তা প্রহরী জানান, আজ এক বছরের বেশি সময় ধরে ম্যানহোলটির এ অবস্থা। যেন কোনো বিপদ না হয়, তাই সতর্কতার জন্য একটি বাঁশ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। —ঢাকায়থাকি প্রতিবেদকআমার পাস আছেঘড়িতে তখন বেলা তিনটা। দৈনিক বাংলা মোড় থেকে ‘সিল্ক সিটি সিটিং সার্ভিস’ নামে একটি বাস যাচ্ছে ফার্মগেটের দিকে। বাসটি জাতীয় প্রেসক্লাবের সামনের কাউন্টারের সামনে দাঁড়াল। সুপারভাইজার এসে যাত্রী গুনে ওয়েবিলে সই করে দিলেন। হাইকোর্ট পেরোলেই বাসের কন্ডাক্টর ভাড়া নিতে শুরু করলেন। এক যাত্রীর কাছে ভাড়া চাইলে তিনি বলে উঠলেন, ‘ভাই, আমার পাস আছে, আমি ভাড়া দিব না।’কিন্তু কন্ডাক্টর নাছোড়বান্দা। তাঁর কাছ থেকে ভাড়া নেবেনই। তাঁর যুক্তি হচ্ছে, পাসের কথা সুপারভাইজারকে বলা উচিত ছিল। এখন ভাড়া না দিলে কন্ডাক্টরকে সেই টাকা দিতে হবে। এভাবে চলছে বাগিবতণ্ডা। হঠাৎ ওই যাত্রী তাঁর পকেট থেকে নিজের পরিচয়পত্র বের করে দেখালেন। কন্ডাক্টর ওটা কেড়ে নিয়ে বললেন, ‘ভাড়া দিয়্যা কার্ড নিয়্যা যান।’পাশের সিটে বসে থাকা আরেক যাত্রী আগের যাত্রীকে বললেন, ‘ভাই, কতই বা আর ভাড়া, দিয়্যা দ্যান ভাই, দিয়্যা দ্যান!’ কিন্তু কিছুতেই লোকটি ভাড়া দিতে চাইলেন না। অবশেষে কন্ডাক্টর তাঁর পরিচয়পত্রটি ফেরত দিলেন। লোকটির পরিচয়পত্রে দেখা গেছে, তিনি একজন পুলিশ কর্মকর্তা। এভাবে কার্ড দেখিয়ে বিনা ভাড়ায় বাসযাত্রার বিষয়টিকে কোনো যাত্রীই সমর্থন দেননি। —শক্তি সাহামাথালে সজ্জা!কৃষক ও মাঝিরা রোদের হাত থেকে মাথা বাঁচাতে মাথাল ব্যবহার করেন। বাঁশের তৈরি এই মাথালকে বলা যায় ‘হ্যাট’-এর বাঙালি সংস্করণ। দিন কয়েক আগে মিরপুর ৬ নম্বর সেকশনে এক রিকশাচালকের মাথায় দেখা গেল মাথাল। তবে তিনি দিনদুপুরে নয়, রাতে মাথায় দিয়েছিলেন এটি। সবার নজরে পড়ছিল এই মাথাল। কারণ, এটি বিশেষভাবে সজ্জিত করা। আবার তাতে আলোও জ্বলছিল। রিকশাচালক জানালেন, নিজেই মাথালটি সজ্জিত করেছেন। তাতে ব্যাটারিচালিত বাতির ব্যবস্থাও করেছেন। —তায়েব মিল্লাতএ কেমন ‘নো পার্কিং’?তখন দুপুর। শেরেবাংলা নগরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের সামনের প্রাঙ্গণে অসংখ্য যানবাহন। এর মধ্যে আছে মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ট্যাক্সিক্যাব। অথচ প্রাঙ্গণের পাশে রেলিংয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকটি ছোট্ট সাইনবোর্ড দিয়েছে। যাতে লেখা ‘নো পার্কিং’। এমন একটি সাইনবোর্ডের পাশে দেখা গেল খোদ হূদরোগ ইনস্টিটিউট কর্তৃপক্ষের একটি মাইক্রোবাস। যারা জায়গাটিকে ‘নো পার্কিং’ হিসেবে নির্ধারণ করেছে। তারাই যদি সেখানে যানবাহন রাখে, তবে অন্যরা তাদের নির্দেশ মানবে কেন?—ঢাকায় থাকি প্রতিবেদক