একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিনীর বাংলা গানের প্রীতি!কারিন ওলাফসন সুইডেনের নাগরিক। ছেলেবন্ধুর চাকরির কারণে দুই বছর ধরে গুলশানে আছেন। কারিন সুইডেনের একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন। তাই এ দেশ থেকেই অফিসের কাজ নির্বিঘ্নে চালিয়ে নিতে পারছেন তিনি। মাঝেমধ্যে কাজ বুঝিয়ে দিতে সুইডেনে যেতে হয় তাঁকে।দিন কয়েক আগে তাঁকে বিশাল ফর্দ হাতে গুলশানের একটি বুটিকের দোকানে দেখা গেল। তাঁর ফর্দের প্রথমেই ছিল বাংলা গানের অ্যালবাম। বাংলা গান কে শোনে? এমন প্রশ্নে তিনি জানান, এর আগেরবার তিনি যখন সুইডেনে গিয়েছিলেন, তখন সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বাংলা ব্যান্ডের কিংকর্তব্যবিমূঢ় অ্যালবাম। একদিন রাতের খাবার খেতে খেতে বাংলা ব্যান্ডের গান শুনছিলেন কারিনের বাবা। হঠাৎ তাঁর বাবা খাওয়া বন্ধ করে চোখ বুজে আছেন। একটু পরে হাসতে হাসতে তাঁর বাবা বলেন, ‘বাংলা গান খুব ভালো! আমি এই গানের প্রেমে পড়ে গেছি। এরপর বাংলাদেশ থেকে আসার সময় খুব বেশি করে বাংলা গানের সিডি নিয়ে আসবে।’এ জন্য কারিন সিডি কিনছিলেন গুলশানে। ফরিদা পারভীনের গাওয়া লালনগীতি, রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম ছিল তাঁর পছন্দের তালিকায়। কারিন মাঝেমধ্যেই বাংলা গান শোনেন। গানের কথা ঠিক বুঝতে না পারলেও গানের সুরে মোহিত হন তিনি। —মুসলিমা জাহানবাদাম-লজ্জা!শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম বিক্রি করছিল এক কিশোর। বাদামের ডালা তার সামনে রাখা। অনেকেই চলার পথে ডালা থেকে একটি-দুটি বাদাম তুলে নিচ্ছে। ছেলেটি কাউকে নিষেধ করার সময় পাচ্ছে না। কিন্তু সে যে অনেক বিরক্ত হচ্ছে, তা বোঝা যাচ্ছে। একপর্যায়ে আর চুপ করে থাকতে পারল না সে। একজন লোক যেই ডালায় হাত দিয়েছেন একটি বাদাম তুলে নেওয়ার জন্য, অমনি তাঁর হাতটি খপ করে ধরে ফেলেছে বাদাম বিক্রেতা।‘আপনারা হগলে যদি এইরম কইরা এড্ডা করি বাদাম তুইলা নেন, তয় আমি বিক্রি করুম কী?’ কিশোরের আকুতি। এ কথায় ভদ্রলোক বোধহয় একটু লজ্জা পেলেন। তাই বললেন, ‘পাঁচ টাকার বাদাম দে।’ তাঁর হাত ছেড়ে দিয়ে বাদাম মাপতে শুরু করল কিশোর বিক্রেতা। —আল-আমিন হককৃষ্ণচূড়ার পতন...রমনা উদ্যান ও প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কাছে আসতেই দেখলাম একটা গাছ বিকট শব্দে ভেঙে পড়ছে। শুরু হলো মানুষের চিৎকার ও দৌড়। আমি দ্রুত পৌঁছে গেলাম গাছটির সামনে। কোনো দুর্ঘটনা ঘটেনি। বৈকালিকে আসা অনেকেই কিন্তু বিপদে পড়তে পারত।ভেঙে পড়া গাছটি একটি কৃষ্ণচূড়া। দুপুরে প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শক্ত মাটি নরম হয়ে উঠেছিল। ভেজা মাটির কারণে শিকড় উপড়ে গাছটি পড়ে যায়। তবে এটির বয়সও হয়েছিল। উদ্যানের বয়স্ক গাছ রক্ষায় যে কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া উচিত, গাছ উপড়ে যেতে দেখে সেটাই মনে হলো। কর্তৃপক্ষ কি উদ্যোগ নেবে? —ঢাকায় থাকি প্রতিবেদকজ্যৈষ্ঠ-বৃষ্টিবর্ষপঞ্জির পাতায় এখন জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল। ফল পাকা গরম পড়ছে নগরে। তবে গরমটা টানা থাকছে না। মাঝেমধ্যে বইছে দমকা হাওয়া, হচ্ছে বৃষ্টি। অনেকটা বর্ষার মতো লাগছে এবারের গ্রীষ্মকালকে। বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যটি সে কথাই মনে করিয়ে দেয়। লেখা: আশরাফুল হক।