একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাউনি কাদের জন্য?কারওয়ান বাজারের ঢাকা ওয়াসা ভবনের সামনে একটি যাত্রীছাউনি রয়েছে। কিন্তু এখানে নেই কোনো বাসস্টপেজ। অথচ নগরের অনেক জনবহুল বাসস্ট্যান্ড ও স্টপেজে যাত্রীছাউনি নেই। সেসব স্থানে যাত্রীদের রোদে পুড়তে হয় কিংবা বৃষ্টিতে ভিজতে হয়। আবার বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। —ঢাকায়থাকি প্রতিবেদকঅতিলোভে তাঁতি নষ্ট!জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউতে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এর পেছনে লেখা ‘প্রাইভেট’। তিনি ভাড়ায় যাত্রী নেওয়ার পাঁয়তারা করছিলেন। ‘প্রাইভেট’ অটোরিকশায় ভাড়ায় যাত্রী নেওয়ার কাজটি অবৈধ। তাই এমন ঘটনা দেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ট্রাফিক-সার্জেন্ট এগিয়ে এলেন। তিনি অটোরিকশাটি আটক করেন। চালক অনেক অনুনয়-বিনয় করতে লাগলেন তাঁর বাহন রক্ষায়। কিন্তু তাতে কোনো কাজ হলো না। অটোরিকশাটি ‘ডাম্পিং স্টেশন’-এ নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন সার্জেন্ট। আর অটোরিকশামালিককে সেখানে আসতে বলেন। কিন্তু চালকের অন্যায়ের ভার যে মালিক নিতে চাচ্ছিলেন না, তা চালকের কাঁচুমাচু মুখ দেখেই আঁচ করা যাচ্ছিল। —আল-আমিন হকবড় মাছ দেখতে..সচিবালয়ের পাশের ফুটপাতে লোকের ভিড়। কৌতূহলী হয়ে সামনে যেতেই দেখা গেল বিশাল বিশাল মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন একজন মাছ বিক্রেতা। জাকির হোসেন নামের ওই মাছ বিক্রেতা জানান, কারওয়ান বাজার থেকে প্রতিদিন বড় বড় মাছ নিয়ে এসে এখানে বিক্রি করেন। ওই দিন তিনি এনেছিলেন এক হালি মাছ। একজন একটি মাছ দুই হাজার টাকা দিয়ে কিনে নিলেন। —মাহমুদ উল্লাহফুটওভারব্রিজে ছাগল!শাহবাগের ফুটওভারব্রিজ দুটোয় পথচারীরা খুব একটা ওঠেন না। বেশির ভাগ মানুষ নিচ দিয়ে সড়ক পার হন। এ সুযোগে কিছু ভাসমান মানুষ এগুলোয় ঠাঁই নিয়েছেন। তবে শুধু তাঁরাই সেখানে থাকেন না। তাঁদের ছাগলও সেখানে রাখেন। ছাগলের পাশ দিয়েই পথচারীদের চলাচল করতে হয়। —জাহিদুল করিমজাম পাড়া...আম ও জাম পাড়া কিংবা কুড়ানোর দৃশ্য ঢাকায় বিরল। জাম পাড়তে দেখা গেল কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের পাশের ফুটপাতে। গাছটিতে প্রচুর জাম ধরেছে। একজন জাম পাড়তে উঠে পড়েছে গাছে। আর তিনজন নিচে গামছা ধরেছে। টুকটুক করে পাকা জাম পড়ছে তাতে। পিচঢালা পথে পড়লে পাকা জাম ফেটে যাবে। তাই গামছায় জাম ধরার বুদ্ধিটা মন্দ নয়। —মনিরুল আলম