একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাড় শুধু ঢাকা কলেজের জন্য!গত সোমবারের ঘটনা। মিরপুর থেকে আজিমপুরগামী একটি বাস দাঁড়িয়েছিল সায়েন্স ল্যাবরেটরির মোড়ে। বেশ কিছু সিট খালি ছিল তাতে। সিটিং বাসটিতে উঠে বসলেন এক যাত্রী। সবুজ-সংকেত পেতেই চলতে শুরু করল বাস। নতুন যাত্রীর কাছে ভাড়া চাইতে গেলেন কন্ডাক্টর। তরুণ ওই যাত্রী তাঁকে দুই টাকার একটি নোট দিতে চাইলেন। কিন্তু কন্ডাক্টর তা নেবেন না। কারণ, ভাড়া নাকি পাঁচ টাকা। সেই তরুণ জানালেন, তিনি ছাত্র, তাই ছাত্রভাড়া দিচ্ছেন। কিন্তু কন্ডাক্টর নাছোড়বান্দা, পাঁচ টাকার কম নেবেন না। এভাবে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক চলতে থাকল। একপর্যায়ে কন্ডাক্টর জানতে চাইলেন, তরুণটি কোন কলেজের ছাত্র। যাত্রী একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বললেন। এবার কন্ডাক্টর গলা উঁচু করে বললেন, ‘ঢাকা কলেজের ছাত্র ছাড়া কারও কাছ থেইকা ছাত্রভাড়া নিই না। তোমাকে পুরা ভাড়া দিতে হইব।’ এই কথা শুনে অন্য যাত্রীরা তরুণ যাত্রীর পক্ষ নিলেন। শেষ পর্যন্ত দুই টাকা নিতে বাধ্য হলেন কন্ডাক্টর। —আজহার হোসেনফুচকাখাদকের সন্ধানলোকটার জটপাকানো চুল কোমর ছাড়িয়ে গেছে। পরনে একটি শার্ট। তাঁকে দেখা গেল গুলিস্তানের এক ফুচকার দোকানে। ফুচকা তৈরি করছিলেন তিনি। বেশ খানিক সময় লাগিয়ে ছয়টি ডিম, এক বাটি আলু ও ফুচকার মসলা দিয়ে ফুচকা তৈরি করলেন। তারপর ফুচকার বাটি নিয়ে চলে গেলেন। এতক্ষণ অনেকেই অবাক চোখে দেখছিলেন বিষয়টি। ফুচকা বিক্রেতা বিষয়টা খোলাসা করলেন। তিনি জানালেন, ওই ব্যক্তি আশপাশেই শুয়ে-বসে সময় কাটান। বিকেলবেলায় চলে আসেন এই ফুচকার দোকানে। বড় এক বাটি ফুচকা তৈরি করে নিয়ে যান খাওয়ার জন্য। এতে অবশ্য বিক্রেতার লাভই। এক বাটি ফুচকার দাম ৮০ টাকা পান তিনি। সেই ফুচকার টাকাটা আবার দেন আরেকজন। —ঢাকায় থাকি প্রতিবেদকগর্তের সংকেতনয়াবাজারের নওয়াব ইউসুফ রোডে যানবাহনের ভিড় লেগেই থাকে। ব্যস্ত এই সড়কের একটি ম্যানহোলের স্ল্যাব ভেঙে গেছে। কিন্তু তা এখনো ঠিক করা হচ্ছে না। গর্তে যাতে যানবাহনের চাকা চলে না যায়, সে জন্য একটি বাঁশ ঢুকিয়ে রাখা হয়েছে গর্তে। তার ওপরের দিকে দেওয়া হয়েছে হলুদ ফেস্টুন। এটা দেখে চালকেরা গর্তের ব্যাপারে সতর্ক হতে পারেন। এটি এড়িয়ে চলছে সব যানবাহন। ফলে যানজট বেড়ে যাচ্ছে। তাই ম্যানহোলের ঢাকনা লাগানোর দাবি করলেন সবাই। —মাহমুদ উল্লাহপর্দার আড়ালে...স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ফটকে ঝুলছে বেশ কয়েকটি ব্যানার। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ঊর্ধ্বতন নেতাদের নজর কাড়তে এগুলো দেওয়া হয়েছে। একটি ব্যানারের নিচে ঢাকা পড়েছে হাসপাতালের নামসংবলিত সাইনবোর্ড। এতে হাসপাতালের নাম দেখতে আগন্তুকদের বেগ পেতে হচ্ছে। কিন্তু ব্যানারগুলো কি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়ছে না? —ঢাকায় থাকি প্রতিবেদক