একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রথ দেখা, তবে কলা বেচা নয়রথ দেখা আর কলা বেচার কথা শুনেছে সবাই। ৩ জুলাই স্বামীবাগ ‘ইসকন’-এর রথযাত্রার সময় এক নারী কলা নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি কলা বিক্রি করেননি। রথযাত্রার দিন ভক্তিভরে ওই নারী পূজার ভোগ দিতে এনেছিলেন এক কাঁদি কলা। —ইমরান উজ-জামানলম্ফঝম্প নৃত্য!নগরের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা। তাই বিনোদনের ব্যবস্থা তারা নিজেরাই করে নেয়। পূর্ব মানিকনগরের বালুর মাঠে দেখা গেল এমন দৃশ্য। রকিব নামের এক শিশু তার খেলার সঙ্গীদের মনোরঞ্জনের জন্য সড়ক থেকে লাফ দিয়ে ডোবার ময়লার স্তূপের ওপর পড়ছিল। শূন্যে থাকার সময় শারীরিক কসরত দেখাচ্ছিল সে। আর তার সঙ্গীরা মুগ্ধ দর্শকের মতো লম্ফঝম্পের নৃত্য উপভোগ করছিল। —আসাদুজ্জামানএক টিকিটে দুই যাত্রী!ঝুম বৃষ্টি। বাসের অপেক্ষায় মোহাম্মদপুর টাউন হল বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনেক যাত্রী। অনেক অপেক্ষার পর একটি বিআরটিসির বাস যেই মাত্র এসে দাঁড়িয়েছে, তখনই যাত্রীরা একযোগে টিকিট কাটার জন্য হুমড়ি খেয়ে পড়ল কাউন্টারে। এই সুযোগে বিআরটিসির টিকিট বিক্রেতা প্রতিটি টিকিট মাঝ বরাবর ছিঁড়ে দুজন যাত্রীর হাতে তুলে দিচ্ছেন। অর্থাৎ টিকিট বিক্রেতা একটি টিকিট দুজন যাত্রীর কাছে বিক্রি করছেন। আসন নিশ্চিত করতে সবাই অর্ধেক টিকেট নিয়েই দ্রুত উঠে পড়ছে বাসে। কিন্তু একজন যাত্রী অর্ধেক টিকিট নিতে নারাজ। কিছুক্ষণ বচসার পর টিকিট বিক্রেতা তাঁর হাতে একটি পূর্ণাঙ্গ টিকিট দিতে বাধ্য হলেন। এই ঘটনা দেখে অনেকেই বলছিল, ‘টিকিট বিক্রেতা নিজের পকেটে কিছু টাকা ভরার তালে আছে।’ —আল-আমিন হকলিফটে সাইকেলবহুতল ভবনের ওপরের কোনো তলায়যেতে সিঁড়ি ভাঙার চেয়ে লিফট দিয়ে উঠতেই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে লিফটের দরজা খুলতেই মানুষের পরিবর্তে যদি সাইকেলের দেখা মেলে, তাহলে তো বিস্ময় প্রকাশ না করে উপায় থাকে না। ধানমন্ডির মিরপুর সড়কে একটি ভবনে লিফটে এমন দৃশ্যই চোখে পড়ল। সেখানে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন একজন। তিনি জানালেন, সাইকেল নিয়ে ভবনের সিঁড়ি ভাঙতে কষ্ট হয়। তাই লিফট দিয়ে সাইকেল নামানো হচ্ছে। —শারমিন নাহারমুক্তি পেল রাজসিকরূপসী বাংলা হোটেলের (সাবেক শেরাটন হোটেল) পাশের মোড়ের ভাস্কর্য ‘রাজসিক’ মুক্তি পেয়েছে। তার সৌন্দর্য ঢেকে রাখা ফেস্টুনগুলো সরিয়ে ফেলা হয়েছে। তাই সড়কদ্বীপটি পরিচ্ছন্ন হয়ে উঠেছে। রাজসিকের ঘোড়া ও কোচোয়ান এখন নগরের গৌরব ফুটিয়ে তুলছে মুক্তভাবে।উল্লেখ্য, ‘ঢাকায় থাকি’র গত সংখ্যায় ফেস্টুনের কারণ রাজসিকের অবরুদ্ধ হয়ে পড়ার কথা প্রকাশিত হয়েছিল। তাই সপ্তাহ না ঘুরতেই কর্তৃপক্ষ গা ঝাড়া দিয়ে উঠেছে। তারা সরিয়ে ফেলেছে অনাকাঙ্ক্ষিত সব ফেস্টুন। —ঢাকায় থাকি প্রতিবেদক