একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার জন্য লাইন!কয়েক দিন আগের ঘটনা। দুপুর একটার দিকে এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিংমলের সামনে সংযোগ সড়কে দেখা গেল মানুষের লম্বা সারি। এ সড়কে কোনো বাস কাউন্টার, বিদ্যুৎ ও গ্যাস বিল জমা দেওয়ার জন্য কোনো ব্যাংকও নেই। কেন এমন লাইন, জানতে মাঝেমধ্যে উঁকি দিচ্ছিলেন পথচারীরা। আবার লাইনের কারণে যান চলাচলও বিঘ্নিত হচ্ছিল। কোনো গাড়ি এলে লাইনটি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছিল। লাইনের শুরুর দিকে গিয়ে দেখা গেল, লাইনটি এসএ পরিবহনের পার্সেল সার্ভিসের এলিফ্যান্ট রোডের শাখা থেকে বের হয়েছে। লাইনে দাঁড়ানো কয়েকজন জানালেন, তাঁদের কেউ আত্মীয়ের পাঠানো আম, কেউ টাকা নিতে এসেছেন। মূলত পরের দুই দিন হরতাল থাকায় আম পচে যেতে পারে। আবার মাসের প্রথম দিকে টাকা খুব প্রয়োজনীয় বলে ভিড়টা বেশি হয়েছে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রকম লাইন লেগে ছিল।—জিয়াউর রহমান চৌধুরীআম-আঁটির ভেঁপুএকসময় গ্রামবাংলার নিজস্ব কিছু খেলা ছিল। যার প্রচলন ছিল ঢাকা নগরেও। দিনে দিনে নগরবাসী সেসব খেলা থেকে দূরে সরে গেছে। পাতার বাঁশি, আম-আঁটির ভেঁপু নিয়ে কেটে যেত বালকবেলা। এখন গ্রামের বালকেরাও এসব নিয়ে আর খুব একটা খেলে না। দিন কয়েক আগে, খোদ নগরের ধানমন্ডির শংকর এলাকায় কিছু উচ্ছল শিশুকে আম-আঁটির ভেঁপু বাজাতে দেখা গেল।—ফারুখ আহমেদঘরে যেতে সাঁকো...হাজারীবাগের বেড়িবাঁধের দিকে দেখা গেল পানির ওপর গড়ে উঠেছে ঘর। উঁচু মাচার ওপর থাকা সেসব ঘরে যাওয়ার কোনো রাস্তা নেই। তাই বেড়িবাঁধ সড়ক থেকে সেসব ঘরে চলে গেছে লম্বা সাঁকো। বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে চলাচল করেন বসতিরা।—ইমরান উজ-জামানফুটপাতে ল্যাপটপের পসরা!ঘড়িতে তখন রাত আটটা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে চোখে পড়ল তিনজন মানুষ মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপ নাড়াচাড়া করছেন। তাঁদের কাছে দুটি ল্যাপটপ। তাঁরা জানালেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি কম্পিউটারের দোকানে তাঁরা কাজ করেন। ল্যাপটপ বেচাবিক্রির জন্য মুঠোফোনে ক্রেতাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়। এমন ক্রেতাকে রাস্তার পাশে দাঁড়িয়ে ল্যাপটপ দেখাচ্ছেন।—ঢাকায় থাকি প্রতিবেদক