একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক টাকা নিয়ে হল্লাতখন সন্ধ্যা। ফকিরাপুলে একটি মোবাইলের ফ্লেক্সিলোডের দোকানে হল্লা হচ্ছে। এক লোক দোকানির সঙ্গে ঝগড়া করছেন। ‘কী হয়েছে?’ জানতে চাইলে ওই লোক বললেন, ‘দ্যাহেন ভাই, দোকানদাররে আমি ২০ টাকা দিছি আমার মোবাইলে ফ্লেক্সি করার জন্য। কিন্তু হে আমারে দিছে ১৯ টাকা। এক টাকা আমারে কম দিছে।’ এবার তিনি দোকানির ওপর চড়াও হয়ে বললেন, ‘ট্যাকা কি গাছে ধরে? এক টাকা ফেরত দে কইতাছি।’ হল্লাচিল্লার কারণে দোকানে অনেক লোক জড়ো হলো। শেষ পর্যন্ত অবশ্য টাকা ফেরত না নিয়েই লোকটি চলে গেলেন।—শক্তি সাহাছাতা মাথায় ছবি আঁকা...এবারের বর্ষাটা বর্ষার মতোই। টানা বৃষ্টি হচ্ছে। ঘরে বসে বর্ষাযাপনের ইচ্ছা থাকলেও শিক্ষার্থীদের ঠিকই ক্লাসে যেতে হচ্ছে। আবার অ্যাসাইনমেন্টও সেরে ফেলতে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাই বৃষ্টির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক শিক্ষার্থী ছবি আঁকছিলেন। তবে খালি মাথায় নয়, তাঁর মাথার ওপর ছিল ছাতা। আঁকার কাজে দুই হাত লাগাতে ছাতা হাত দিয়ে ধরেননি কিংবা অন্য কেউ ছাতা ধরে রাখেনি। ছাতাটা কায়দা করে স্ট্যান্ডের ওপর রাখা ছিল।—শারমিন নাহারঅচেতন অটোরিকশাচালকদিন কয়েক আগের ঘটনা। রাতের বেলা দেখা গেল, দক্ষিণ নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়ার্টারের কাছে ফুটপাতে এক লোক বসে আছেন। আধো আলোতে লোকটিকে কেমন যেন অসুস্থ মনে হচ্ছে। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না।কাছে গিয়ে দেখা গেল, লোকটির মুখ দিয়ে লালা ঝরছে। পরনে অটোরিকশাচালকের শার্ট। কারও বুঝতে বাকি রইল না যে তিনি সিএনজি অটোরিকশার চালক। সবার ধারণা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। তাঁকে অজ্ঞান করে খুব সম্ভব তাঁর অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে প্রতারকেরা। লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে, ঘটনা দেখতে আসা কেউ রাজি হলেন না। সবাই নানা ব্যস্ততার কথা বলে কেটে পড়লেন। শেষে একাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজের ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দিয়ে আসি। লোকটির পরিচয়পত্র খুঁজতে গিয়ে পকেটে এক হাজার ৩০০ টাকা পাওয়া যায়। কিন্তু তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি।—মাহমুদ উল্লাহবিনা মূল্যে শরবত!নগরের যানজট কিংবা ব্যস্ততার কারণে অনেকে গাড়িতে বসে কিংবা পথেই ইফতার সারেন। ১২ আগস্ট সন্ধ্যায় ইফতারের সময়ে দেখা গেল নীলক্ষেত মোড়ে একটা জটলা। একটু দূরে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের হাতে গ্লাস। কাছে গিয়ে বিষয়টি আঁচ করা গেল। যাঁদের পথে ইফতার সারতে হচ্ছে, তাঁদের জন্য এখানে রয়েছে গলা ভেজানোর আয়োজন। বিনা মূল্যে এতে ছিল ট্যাংয়ের শরবত। —ঢাকায় থাকি প্রতিবেদক