একদিন হঠাৎ
সেজে উঠেছে ফোয়ারাটিপু সুলতান রোড পেরিয়ে ওয়ারীর চৌরাস্তায় রয়েছে একটি ফোয়ারা। ঢাকা সিটি করপোরেশনে নির্মিত এই ফোয়ারাটি বন্ধ হয়ে পড়ে আছে বহুদিন। এলাকাবাসী এমনটি দেখেই অভ্যস্ত। এদিকে গত সপ্তাহে ফোয়ারার কাছে যেতেই চোখে পড়ে অন্য রূপ। ধুলোর আস্তরে ঢাকা ফোয়ারাটিতে লেগেছে রং। বাইরের বেষ্টনী পুরোটাই নতুন করে রং করা হয়েছে। তাতে আবার লাগানো হয়েছে নানা রঙের পতাকা। ফোয়ারার এমন রূপের ছবি তুলতে গেলে এগিয়ে আসেন একজন। তিনি জানান, ফোয়ারার পাশেই একটি বিরিয়ানির দোকান করা হয়েছে। দোকানটির উদ্বোধন অনুষ্ঠান সামনে রেখে ফোয়ারায় রং করা হয়েছে। —আজহার হোসেনরিংটোনে বিপত্তিদিন কয়েক আগের ঘটনা। ৮ নম্বর রুটের গাবতলী মিনিবাস মালিক সমিতির একটি বাস এসে থামল আসাদগেট মোড়ে। এখান থেকে বাসে উঠলেন কিশোরগঞ্জের শফিকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে তিনি ঢাকায় এসেছেন। যাচ্ছিলেন গ্রিন রোডে এক বন্ধুর বাসায়। বাসে আসন খালি না থাকায় দাঁড়িয়েই রওনা দিলেন ফার্মগেটের দিকে। বাস খামারবাড়ি সিগন্যালে থাকার সময় মোবাইলে কথা বললেন তাঁর বন্ধুর সঙ্গে। কথা শেষে মোবাইল সেটটি তাঁর পকেটে রাখলেন। বাসভাড়া পরিশোধ করে ফার্মগেট মোড়ে নামতে গেলে শফিকুর পকেটে হাত দিয়ে দেখলেন, তাঁর মোবাইল সেটটি নেই। ব্যাগ, পকেট—সবকিছু দেখেও সেটটি খুঁজে পেলেন না তিনি। অনেকক্ষণ খুঁজে না পেয়ে পাশে বসা যাত্রীর মোবাইল থেকে কল দিলেন তাঁরমোবাইল নম্বরে। ঠিক এ সময়ই পাশে বসা আরেক যাত্রীর প্যান্টের পকেটে রিংটোন বেজে উঠল। রিংটোন শুনে মোবাইল হারানো শফিকুর ‘পেয়েছি’ বলে চিৎ কার করে উঠলেন। পকেটে রিংটোন বেজে ওঠা ওই ব্যক্তিকে পকেটমার সন্দেহে মারতে তেড়ে গেলেন বাসের সব লোকজন।এমন সময় ওই ব্যক্তি ‘কল রিসিভ’ করতে মোবাইল বের করলে শফিকুর দেখলেন, তাঁর হারানো মোবাইল সেট আর এই মোবাইল সেটের মডেল এক নয়। অথচ বাসের সব যাত্রী ওই ব্যক্তিকে চোর সন্দেহে মারতে উদ্যত হয়েছিলেন। দুটি সেটের রিংটোন এক হওয়ায় ঘটেছে এ বিপত্তি। এই ফাঁকে হয়তো মোবাইলটি অফ করে বাস থেকে নেমে গেছে প্রকৃত চোর। মোবাইল হারিয়ে বিষণ্ন মনে বাস থেকে নেমে হাঁটতে লাগলেন শফিকুর রহমান।—জিয়াউর রহমান চৌধুরীহাঁটতে হাঁটতে কর্মশালামৎ স্য ভবন মোড়ে তরুণ-তরুণীদের বেশ বড় একটা দল দেখা গেল। যাঁরা সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছেন কথা বলতে বলতে। ব্যাপার কী জানতে চাইলে সাইফুল ইসলাম জনি নামের একজন জানান, তাঁদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থী। কম্পিউটার গ্রাফিকসের সঙ্গে প্রকাশনা জগতের যে যোগাযোগ, তা নিয়ে তাঁদের চলছে কর্মশালা। এরই অংশ হিসেবে তাঁরা সেগুনবাগিচা, ফকিরেরপুল ও আরামবাগ এলাকার কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে বিভিন্ন যন্ত্রপাতি ও এসবের ব্যবহার দেখতে যাচ্ছেন। শিক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হারুন-অর-রশিদ বললেন, ‘ক্যাম্পাস থেকে ওই সব এলাকা বেশি দূরে নয়। আর একসঙ্গে এতজন শিক্ষার্থীর যাতায়াতের ব্যবস্থা করাও কঠিন। তাই হেঁটেই যাচ্ছি সবাই।’ —ঢাকায় থাকি প্রতিবেদকএবার খোলা গুঁড়ো সাবান!বাহাদুর শাহ পার্কের পাশে চোখে পড়ল একটি রিকশাভ্যানের। সেটিকে ঘিরে মানুষের জটলা। জটলা পেরিয়ে দেখা গেল, রিকশাভ্যানে করে গুঁড়ো সাবান বিক্রি করা হচ্ছে। কোনো প্যাকেট ছাড়াই স্তূপ করে রাখা হয়েছে গুঁড়ো সাবানগুলো। ভ্যানচালক আজিজ জানান, সাবানগুলো আনা হয়েছে চট্টগ্রাম থেকে। এগুলো একটি নামী কোম্পানির। গুদামে পড়ে ছিল অনেক দিন। তাই দলা লেগে গেছে। সেখান থেকে কম দামে কিনে এনেছে সে। দলা ভেঙে গুঁড়ো করে প্রতি কেজি সাবান বিক্রি করেন ৪০ টাকায়। শহরের অলিগলিতে বেচাবিক্রি ভালোই চলছে বলে জানান আজিজ ও তাঁর সহকারী।—ঢাকায় থাকি প্রতিবেদকনিমপাতা বেচাবিক্রিমেসওয়াক হিসেবে নিমগাছের ডালের কোনো জুড়ি নেই। ঔষধি গুণাগুণের জন্য নিমগাছের ডাল কিংবা পাতার বেশ কদর। ঝকঝকে দাঁত, দাঁতের গোড়া শক্ত হওয়া কিংবা দুর্গন্ধ দূর করাসহ নানা গুণ রয়েছে এতে। নগরের মোড়ে মোড়ে নিমগাছের এই ডাল মেসওয়াক হিসেবে বিক্রি হয়। বিশেষ করে রমজান মাস এলে এর ব্যবহার বেড়ে যায়। কিন্তু সবই শুকনো ডাল। দিন কয়েক আগে ফার্মগেটের ফুটওভারব্রিজের ওপর দেখা গেল, নিমগাছের তাজা ডাল মেসওয়াক হিসেবে বিক্রি করতে। শুধু মেসওয়াকই নয়, নিমগাছের পাতাও কিনছিলেন অনেকে। একজন ক্রেতা বললেন, ‘মেসওয়াক তো কিনলামই, নিমের পাতা তো কোথাও পাওয়া যায় না। নিমগাছের পাতার অনেক উপকার বলেই কিনলাম।’—তানজিল আহমদসংসদ ভবনের ফুটপাত কারজাতীয় সংসদ ভবন এলাকায় প্রতিদিন অনেকেই ঘুরতে যায়। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে কিছু ফুচকা বিক্রেতা। তারা সংসদ ভবনের সামনে ফুচকা বিক্রি করে। আর এর সামনের লনে অনেকে বসে আড্ডা দেয়। এখানের এক পাশে দেখা গেল, কিছু জায়গা পর পর বসার জন্য কাপড় বিছানো। কিন্তু এখানে কেউ বসছে না। কারণ, এখানে বসলে খেতে হবে ফুচকা। তাই এ জায়গা ছেড়ে অন্য পাশে বসেন দর্শনার্থীরা। জায়গা ভাগাভাগি করে কাপড় বিছিয়ে রাখে ফুচকা বিক্রেতারা। —ঢাকায় থাকি প্রতিবেদক