একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরেন সরেন’পুরান ঢাকায় বেশির ভাগ রিকশায় হর্ন নেই। থাকলেও কোনোটা বিকল, আবার কোনোটা কাজ করলেও চালক সেটা খুব একটা ব্যবহার করেন না। রিকশাওয়ালারা হর্নের বদলে মুখে হাঁকডাক পাড়েন, ‘ওই চাপেন’ বা ‘সরেন সরেন’। ঘটনাটি রিকশার হর্ন নিয়ে। পুরান ঢাকার সিদ্দিকবাজারের ছোট্ট একটি গলিপথে দাঁড়িয়ে ছিল দুই কিশোরী। পেছনে মুখ ফিরে থাকায় মূল সড়ক তাদের নজরের বাইরে ছিল। এমন সময় একটি রিকশা পেছন থেকে সেই গলিপথের দিকে আসছিল। রিকশাওয়ালা যথারীতি হাঁক দিলেন, ‘সরেন, সরেন!’ আচমকা এমন শব্দ শুনে পিলে চমকে গেছে দুই কিশোরীর। ভয়ে দুজনই দৌড় দিল। এমন দৌড়ের কারণ জানতে ভিড় জমে গেছে। অনেকেই রিকশাচালকের এমন হাঁকডাকে বিরক্ত। আবার অনেকে নিজেদের ক্ষেত্রে ঘটা বিড়ম্বনার কথাও জানালেন। কিন্তু রিকশাওয়ালা? তিনি গলির আরেক পাশে গিয়েই হাঁক দিলেন, ‘সরেন, সরেন!’—ঢাকায় থাকি প্রতিবেদকমোটরসাইকেলস্ট্যান্ডঈদের দিন দোয়েল চত্বরের মোড়ে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। রাস্তায় দুই সারি করে রাখা আছে মোটরসাইকেল। শিশু একাডেমীর গেট থেকে শুরু করে প্রায় দোয়েল চত্বরে গিয়ে ঠেকেছে মোটরসাইকেলের সারি। জানা গেল, জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা এসব মোটরসাইকেল রেখেছেন। ঈদের দিন ঈদের নামাজের জন্য শিশু একাডেমীর ফটক থেকে হাইকোর্টের দিকে আসা রাস্তা বন্ধ ছিল। তাই যাঁরা মোটরসাইকেল নিয়ে ঈদের নামাজ পড়তে এসেছেন তাঁরা মোটরসাইকেল এখানে রেখে নামাজ পড়তে গেছেন। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটরসাইকেলের ভিড় দেখছিলেন। কেউ কেউ ভেবেছিলেন, এখানে বুঝি মোটরসাইকেল কেনাবেচার বাজার বসেছে। —ঢাকায় থাকি প্রতিবেদকতাঁর ঈদ আনন্দহাওয়াই মিঠাই চিনির পানি দিয়ে বানানো হয়। সুন্দর দেখানোর জন্য চিনির পানির সঙ্গে বিভিন্ন রং ব্যবহার করা হয়। তাই হাওয়াই মিঠাই বিভিন্ন রঙের বেলুনের মতো মনে হয়। শিশুরা খুব মজা করে হাওয়াই মিঠাই খায়। তাই ঈদের দিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বেচাকেনা করেছেন হাওয়াই মিঠাইওয়ালারা। যেখানে বানানো হচ্ছে সেখানে বসেই বিক্রি করা হচ্ছে। এমনি এক হাওয়াই মিঠাইওয়ালাকে দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজের মোড়ে। এই হাওয়াই মিঠাই বিক্রেতা স্বপন মিয়া এসেছেন রায়েরবাজার থেকে। হাওয়াই মিঠাই বেচার চেয়ে ছোট ছোট ছেলেমেয়ের আনন্দ-ফুর্তি বেশি ভালো লাগে স্বপন মিয়ার। এটাই তাঁর ঈদ আনন্দ। —ঢাকায় থাকি প্রতিবেদকডাব উৎসবনানা রকম উৎসব লেগেই থাকে শহরে। কিন্তু ডাব উৎসবের নাম কি শুনেছেন কেউ? এমনি এক উৎসব হয়েছে পুরান ঢাকার বংশাল পুকুরপাড়ে। উৎসবের দিন এলাকাবাসী জমায়েত হন সেখানে। পুকুরের চারদিকে রয়েছে শ-খানেক ডাবগাছ। বছরে দুইবার এসব গাছ থেকে ডাব পাড়া হয়। সে সময় পুকুরের পাড়ে জমে ভিড়। ভিড়ের মধ্যমণি হয়ে থাকে স্তূপ করে রাখা ডাব। এলাকাবাসী যার যার সাধ্যমতো ডাব কেনেন এখান থেকে। কেউ কেনেন নিজের জন্য, কেউ কেনেন আত্মীয়স্বজনের জন্য। প্রতিটি ছোট ডাব পাঁচ টাকায় আর বড় ডাব ১০-১৫ টাকায় বিক্রি হয়। যে কেউ পছন্দমতো ডাব কিনে নিতে পারেন উৎসব থেকে। ডাব উৎসব নিয়ে স্থানীয় বাসিন্দা সালেহ আহমেদের আক্ষেপ, ‘একটু বাড়তি যত্ন নিলে গাছগুলো থেকে আরও বেশি ডাব পাওয়া যেত। তখন উৎসবটি আরও জমত।’—আজহার হোসেনহাতে হাতে বেলুনবেলুন ছোটদের কাছে একটা আনন্দের অনুষঙ্গ। এটা জানেন বেলুন বিক্রেতারা। তাই ঈদের দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের চারপাশে বসেছিল বেলুনের পসরা। যেসব শিশু বাবার সঙ্গে নামাজ পড়তে এসেছে, নামাজ শেষে বের হওয়ার সময় তারা বেলুন কিনবে, এই আশায় সারি সারি বেলুনের দোকান বসেছে। এ ছাড়া বড়রাও বাড়িতে থাকা ছোটদের জন্য বেলুন নিয়ে যাবেন। বেলুনগুলো ফটকের পাশে এমনভাবে রাখা আছে যে, কেউ মসজিদ থেকে বের হলেই তার কিনতে ইচ্ছে করবে। এমনি এক যুবক কিনেও ফেললেন বেলুন। কার জন্য কিনলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘নামাজ পড়ে বের হয়ে চোখে পড়ল, ভালো লাগল, তাই কিনে ফেললাম। বেলুনটা এতই ভালো লাগছে আমার যে প্রিয় কাউকে দিতে পারলে ভালো লাগত।’ একটু পরে দেখা গেল রাস্তাজুড়ে মানুষের হাতে হাতে বেলুন। —ঢাকায় থাকি প্রতিবেদক