একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানেন, আমি কে?’ঘড়িতে তখন সকাল নয়টা। মোহাম্মদপুরের টাউন হলের দিক থেকে আসাদ এভিনিউ ধরে যেসব রিকশা আসাদগেটের দিকে আসছিল, সেগুলোকে হর্টি কালচার নার্সারির সামনে আটকে দেওয়া হচ্ছে। যানজট এড়াতে এ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাই সবাই সেখানে এসে রিকশা থেকে নেমে একটু হেঁটে আসাদগেট মোড়ে যাচ্ছিল। এমন সময় এক যুবক রিকশা করে এলেন। অন্যদের মতো তাঁর রিকশাও থামিয়ে দিলেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক সদস্য। কিন্তু যুবক যাত্রী নামতে রাজি নন। ‘ভাই, সবাই যখন এইটুকু জায়গা হেঁটেই যাচ্ছে, তখন আপনাকেও যেতে হবে।’ ট্রাফিক পুলিশের এমন কথা মানতে নারাজ তিনি। ‘আমি রিকশায় চড়েই যাব, আমারে আটকাও দেখি।’ বলেই রিকশাচালককে যাওয়ার জন্য তাড়া দিলেন যুবক। এবার একটু উত্তেজিত হয়ে ট্রাফিক পুলিশ সদস্য রিকশার সামনে গিয়ে দাঁড়ালেন। তাঁর কথা, ‘কাউকে যেতে দিইনি, আপনাকেও দেব না।’‘সরেন; জানেন, আমি কে? দাঁড়ান, ফোন দিচ্ছি।’ বলেই পকেট থেকে ফোন বের করলেন যুবকটি। ইতিমধ্যে অনেক পথচারীই দাঁড়িয়ে পড়েছে শেষ পর্যন্ত কী হয় তা দেখার জন্য। এদিকে রিকশাচালক বলছেন, ‘মামা, আমার ভাড়া দেন, আমি চইলা যাই।’ অনেকক্ষণ সেলফোনটি কানের কাছে ধরে থেকে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে হাঁটা শুরু করলেন যুবক যাত্রীটি। কেউ একজন বললেন, ‘মিছামিছি ভাব নেওয়ার দরকার কী?’—আল-আমিন হকউল্টোপথে উত্তরা যাত্রাবেলা দুটো বেজেছে। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সামনে মিরপুর সড়কের ফুটপাতে ছেলেকে নিয়ে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন অনেক সময় ধরে। ২৭ নম্বর রুটের একটি বাস এলে তাতে উঠলেন তাঁরা। বাসটি আসাদগেট থেকে আজিমপুরের দিকে যাচ্ছিল। কলাবাগানের কাছাকাছি আসতেই কন্ডাক্টর সবার কাছ থেকে ভাড়া নিতে শুরু করলেন। তিনি ওই ভদ্রমহিলার কাছ থেকে ভাড়া নিতে গেলে তিনি জানালেন, তিনি উত্তরার দিকে যাবেন। তখন কন্ডাক্টরসহ বাসের বেশির ভাগ যাত্রীর ভাষ্য, ‘আপনি তো উল্টোপথে এসেছেন। আপনাকে নেমে রাস্তার ওই পারে গিয়ে বাসে উঠতে হবে।’ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি জানালেন, তিনি ঠিক পথেই এসেছেন। এই উত্তরে প্রায় সবাই হাসতে লাগলেন। তবে এরপর ভদ্রমহিলা জানালেন আসল কথা। আসাদগেটের পাশে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ চেষ্টা করেও উত্তরার বাসে উঠতে না পারায় আজিমপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সেখানে গেলে উত্তরার বাসের আসন পাওয়া যাবে বলেই এভাবে উল্টোপথে উত্তরায় রওনা হয়েছেন।—জিয়াউর রহমান চৌধুরীবেরসিক মশাশীতের আগমনের সঙ্গে সঙ্গে নগরে বেড়ে গেছে মশার প্রকোপ। মশার হাত থেকে বাঁচতে মশারি টানানো কিংবা মশক নিধনের জন্য স্প্রে ব্যবহার করা হচ্ছে। তবে দিনের বেলা খোলা জায়গায় বসে কাজ করতে গেলে মশা বিপত্তি ঘটায়। এমন চিত্র দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে মশার হাত থেকে বাঁচতেই কয়েকজন শিক্ষার্থী কয়েল জ্বালিয়ে ছবি আঁকছিলেন। বেরসিক মশকের দল শিল্পীর মগ্নতায় বিঘ্ন ঘটায় বলেই এ ব্যবস্থা, জানালেন এক শিক্ষার্থী।—ঢাকায়থাকি প্রতিবেদকঢাকা টু সৌদি আরব!ঈদের ছুটির দিনগুলো সবচেয়ে বেশি আনন্দ দেয় শিশুদের। তাদের আনন্দ দিতে কত আয়োজনই না থাকে নগরজুড়ে। শিশুপার্ক, থিমপার্কে থাকে ভিড়। তবে উদ্যান কিংবা খালি কোনো মাঠে অস্থায়ীভাবেও বসানো হয় নাগরদোলা ও চরকি। চরকিতে শিশুদের আকৃষ্ট করতে লেখা হয় মজার মজার কথা। ঈদের সোহ্রাওয়ার্দী উদ্যানে বসানো চরকির গায়ে লেখা, ‘ঢাকা টু সৌদি আরব’। উড়োজাহাজে উড়ে ঢাকা থেকে সৌদি আরবে যান অনেকে। খেলনার চরকিতে বসে ঘুরলে বিমানে ওড়ার অনুভূতি পাওয়া যাবে, সেই কথাটি একটু অন্যভাবে জানাতেই চরকির গায়ে বিভিন্ন বাক্য লেখা হয়, এমনটা জানালেন চরকি পরিচালনাকারী একজন।—শারমিন নাহারবাসে বসে আইসক্রিম...শীত পড়তে শুরু করেছে নগরে। তবে দুপুরের দিকে রোদ এখনো তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে, এ সময়ে যারা বাইরে থাকে, তারা সেটা ভালোমতোই টের পায়। যারা বাসের গাদাগাদিতে বসে কিংবা দাঁড়িয়ে থাকে, তাদের তো রীতিমতো ঘামতে দেখা যায়। তাই যানজটে থেমে থাকা বাসে আইসক্রিমের হকারদের দেখা যায়। ছোটদের কাছে আইসক্রিম বেশি প্রিয়। তবে বড়রাও কম যান না। দিন কয়েক আগে দেখা গেল একটি বাসে আইসক্রিমের হকার ওঠামাত্রই একসঙ্গে জনা ছয়েক যাত্রী আইসক্রিম কিনে নিল। গরম থেকে বাঁচতে আপাতত ঠান্ডা কিছু খাওয়ার দিকে নজর ছিল তাদের। আইসক্রিমগুলো বিশুদ্ধ পানি না দূষিত পানিতে তৈরি, সেটা ভাবার যেন অবকাশ নেই তাদের।—মাহমুদ উল্লাহ