একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা বিড়ম্বনায় এক ভিনদেশিগুলিস্তানের সন্ধ্যা। রাস্তা ও ফুটপাত লোকেলোকারণ্য। জায়গায় জায়গায় বাস ধরার জন্য যাত্রীদের সারি। সবাই ঘরে ফিরতে ব্যস্ত। এর মধ্যে বড় বড় ব্যাগ নিয়ে এক বিদেশিকেও দেখা যাচ্ছে। ঘণ্টা দুয়েকে গুলিস্তান থেকে যাত্রীর ভিড় কমেছে। তখনো গুলিস্তানেই ছিলেন ভিনদেশি ভদ্রলোক। কথা বলে জানা গেল তিনি নেপালি। কেউ তার ভাষা বুঝতে না পারায় তিনি কোনো যানবাহনে উঠতে পারেননি। এমনকি সিএনজি অটোরিকশায় ওঠার চেষ্টা করেও বিফল হন তিনি। এরপর আধো আধো ইংরেজিতে বললেন তিনি পড়াশোনা করতে নেপাল থেকে বাংলাদেশে এসেছেন। যাবেন কল্যাণপুরের দিকে। শেষ পর্যন্ত একজন ট্রাফিক পুলিশের সদস্য তার কথা বুঝতে পেরে তাকে কল্যাণপুরের একটি বাসে তুলে দিলেন।—ঢাকায় থাকি প্রতিবেদকভ্রাম্যমাণ চোর!কারওয়ান বাজার হতে ফার্মগেটমুখী যানবাহনগুলো ফার্মগেটের কাছাকাছি আসতেই ধীরে চলতে শুরু করেছে। না চলে তো আর উপায় নাই, যান অনেক হলেও সড়ক তো আর অনেক নয়। তাই সেগুলো এত ধীরে এগুচ্ছিলো যে সহজেই যেমন নামা যাচ্ছিল তেমনি সহজে ওঠাও যাচ্ছিল। একটি পিকআপভ্যান যথারীতি অন্যান্য গাড়ির সঙ্গে একই গতিতে চলছিল। সেটি একটি পানীয় কোম্পানির বোতল বহন করছিল। চালক ছাড়া গাড়িতে আর কেউ ছিল না। হঠাৎ করে একটি পথশিশু পেছন দিক থেকে পিকআপ ভ্যানে উঠতে শুরু করে। আশপাশের মানুষ বিষয়টি আঁচ করতে পারে যে, তার উদ্দেশ্য কী। তারা চিৎকার করে চালককে সতর্ক করার আগেই ছেলেটি কয়েকটি পানীয়ের বোতল হাতে নিয়ে নেমে পড়ে। এরপর সে দাঁড়িয়ে কী যেন ভাবল। তারপর বোতলগুলো পিকআপের ওপরে ছুড়ে মারল। বোতলগুলো খালি ছিল। চুরি বিফলেগেল বলে ছেলেটির মুখে দেখা গেল অসন্তুষ্টির ভাব।—আল-আমিন হকরিকশাচালকের বাঁশি...আনমনে বাঁশি বাজিয়ে চলেছেন। কত রিকশা যে যাত্রী নিয়ে এল-গেল, সেদিকে তাঁর কোনো খেয়াল নেই। তবে বাঁশি শুনে যে লোকজন ভিড় করছে সেদিকে তার খানিক নজর রয়েছে। শ্রোতাদের খুশি করতে একের পর এক পরিচিত গানের সুর তোলেন বাঁশিতে। আবার মাঝেমধ্যে একটু জিরিয়েনেন। এই ফাঁকে লোকজন এটা-সেটা জিজ্ঞেস করে, তার উত্তর দেন। মিরপুর ১০ নম্বর ও ১১ নম্বর সেকশনে রিকশাস্ট্যান্ডগুলোয় প্রায়ই দেখা যায় এই রিকশাচালককে। যাত্রীপরিবহন বন্ধ রেখে বাঁশি বাজান কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ করি পেটের ক্ষুধা মিটাইতে। মনের ভেতরে যে ক্ষুধা আছে সেইটা মিটায় আমার বাঁশি। বাজাইয়া নিজে আনন্দ পাই, মানুষও খুশি হয়। এইটাই তো আমার সুখ।’—তায়েব মিল্লাত