একদিন হঠাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিৎপটাং!ঘড়িতে তখন সকাল সাড়ে নয়টা। যাত্রাবাড়ী চৌরাস্তা লোকে লোকারণ্য। কেউ যাচ্ছে অফিসে, কেউ দোকানে, কেউ বা শিক্ষাপ্রতিষ্ঠানে। ভিড়ের মধ্যে আচমকা ‘ধপাস’ শব্দ পাওয়া গেল। ঘটনা বুঝে ওঠার আগেই একটা জটলার মতো হয়ে গেল সড়কের মধ্যে। ভিড় ঠেলে উঁকি দিয়ে দেখা গেল, গাঢ় নীল জিনস প্যান্ট আর সাদা শার্ট পরা এক কিশোরের পেছনের বাঁ দিকটার শার্ট ও প্যান্ট কাদায় মাখামাখি। হতাশা নিয়ে সে বলছিল, ‘আমার পরীক্ষা ১০টায়, এখন কী করি?’ পরীক্ষা দিতে যাওয়ার পথে এই বিড়ম্বনা। হাতে আর সময় ছিল না। তাই কাদামাখা অবস্থাতেই পরীক্ষা দিতে যায় কিশোর।—ঢাকায় থাকি প্রতিবেদকরাজপথে খেয়া...‘পানি পার, ওই পানি পার, ১০ টাকা।’ মৌচাক মার্কেটের কাছেই সড়কে শোনা গেল এই হাঁকডাক। ব্যাপারটা ১৮ জুনের। মুষলধারে বৃষ্টিতে মৌচাক থেকে মালিবাগ রেলক্রসিংয়ের দিকের সড়কটা প্রায় ডুবে গেছে। সড়কজুড়ে হাঁটুর ওপরে পানি। নৌকার বদলে পানি পার করতে এগিয়ে এসেছে রিকশাভ্যান। একেকটা রিকশাভ্যান আসছে আর হুড়মুড় করে মানুষ তাতে উঠে পড়ছে। রাজপথে পানি পারাপারের ব্যবসা খারাপ হচ্ছিল না। —ঢাকায় থাকি প্রতিবেদকছাগলের আয়েশ!পূর্ব মানিকনগরের সরদারটেক গলি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল একপাল ছাগল। কিছুদূর যেতেই রাখালের চোখ ফাঁকি দিয়ে গলির এক রিকশার গ্যারেজে ঢুকে পড়ল সাদা রঙের একটি ছাগল। সে লাফ দিয়ে রিকশায় ওঠে। রাখালকে তোয়াক্কা না করে বেশ আয়েশি ভঙ্গিতে বসে রইল কিছুক্ষণ।—আসাদুজ্জামানদেয়ালচিত্র ও হকারদেয়ালচিত্রের (ম্যুরাল) পাশে ফুটপাত খালি ছিল, তখন তা বেশ লাগছিল। কিছুক্ষণ বাদেই কেমন হকারে গিজগিজ করছে। দিন কয়েক আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে দেখা গেল এমন দৃশ্য। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্টেডিয়ামের সড়কের পাশে দেয়ালে পোড়ামাটির ম্যুরাল বসানো হয়। এখন আবার পসরা নিয়ে বসছে হকাররা। তবে মাঝেমধ্যে পুলিশ এসে তাদের ভাগিয়ে দেয়। তখন দেয়ালচিত্রটা সড়কের সৌন্দর্য বাড়িয়ে দেয়।—ইমরান উজ-জামান